এক্সপ্লোর

ICC on T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্য দেশে হলেও আয়োজকের দায়িত্ব পেতে পারে সৌরভের বোর্ডই

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত৷ সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার বেড়েই চলেছে৷ এই অবস্থায় বছরের শেষে অর্থাৎ অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন কার্যত অসম্ভব বলেই মনে করছেন অনেকে

দুবাই: করোনার ধাক্কায় আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। তারপরই অক্টোবরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ শেষ পর্যন্ত ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, নাকি তা অন্য়ত্র স্থানান্তরিত হবে, তা ঠিক করতে আগামী ১ জুন আইসিসি-র এগজিকিউটিভ বোর্ড মিটিং রয়েছে। সেদিনই ঠিক হয়ে যেতে পারে যে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে৷

তবে ভারতীয় বোর্ড সূত্রের খবর, শেষ পর্যন্ত করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে যদি টুর্নামেন্ট অন্য কোনও দেশেও স্থানান্তরিত হয়, সেক্ষেত্রেও আয়োজক হিসাবে সমস্ত স্বত্ব পেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়দের বিসিসিআই-ই। বলা হচ্ছে, সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর ২০১১ সালে বিশ্বকাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আয়োজক দেশ হিসাবে নিজেদের স্বত্ব ধরে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত৷ সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার বেড়েই চলেছে৷ এই অবস্থায় বছরের শেষে অর্থাৎ অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন কার্যত অসম্ভব বলেই মনে করছেন অনেকে৷ ১ জুন আইসিসি-র এগজিকিউটিভ বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ এর আগে অবশ্য ২৯ মে বিশেষ সাধারণ সভা ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ অর্থাৎ আইসিসি-র সভায় দু’ দিন আগে নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলতে চান বোর্ড কর্তারা৷

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোটামুটি ন’টি কেন্দ্র বাছাই করে রেখেছে বোর্ড। কিন্তু বাধ সেধেছে করোনা৷ জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের রেখেও আইপিএল আয়োজন করতে না পারায় বিশ্বকাপ আয়োজন নিয়েও সংশয় দেখা দিয়েছে৷ আইপিএল থেকে দেশে ফিরে প্রাক্তন অজি ব্যাটসম্যান মাইক হাসি বলেছেন, এই পরিস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া খুব কঠিন৷

ভারতীয় বোর্ডেরই এক কর্তা বলেছেন, ‘ভারতের বর্তমান করোনা পরিস্থিতির ব্যাপারে আইসিসি অবগত। তবে ১ জুনে সভার আগে কী হবে না হবে, তা ভেবে কোনও লাভ নেই। আমাদের সকলকেই আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।’ ভারত টুর্নামেন্ট আয়োজন করতে না পারলে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি উঠে আসতে পারে। তবে মরুশহরে বিশ্বকাপ আয়োজিত হলেও তার স্বত্ব থাকবে বিসিসিআই-এর হাতেই৷ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ১৮ অক্টোবর৷ আর শেষ হবে ১৫ নভেম্বর৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sunrisers Leeds: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget