রোহিত শর্মা ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ৯ ম্যাচ খেলে প্রায় ৩৪ গড়ে ৩০২ রান করেছেন। একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর।
2/6
যুবরাজ সিংহ ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ১৩ ম্যাচ খেলে ৩৮-র বেশি গড়ে ও ১০০ স্ট্রাইক রেটে ৩৪৪ রান করেছেন। রয়েছে ১ টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি।
3/6
ভারতীয় দলের গব্বর তথা শিখব ধবন বাংলাদেশের বিরুদ্ধে ৫ ইনিংসে ২১৬ রান করেছেন। গড় ৪৩। পাঁচ ইনিংসে দুবার হাফসেঞ্চুরি করেছেন তিনি।
4/6
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে দারুন সফল। ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ১৭ টি ম্যাচ খেলে ৫২ গড়ে ৪৬৫ রান করেছেন ধোনি। রয়েছে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরি।
5/6
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ২০১০ থেকে ২০১৫-র মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ১০ টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলিতে ৭০ গড়ে ৫৫৮ রান করেছেন তিনি। রয়েছে ৩ সেঞ্চুরি ও ২ অর্ধশতক।
6/6
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি ভারত। বাংলাদেশের বোলিং শক্তিশালী। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ভালো পারফর্ম করার দায়িত্ব থাকবে। ভারতীয় দলের পাঁচ ব্যাটসম্যান বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে দারুন ব্যাটিং করেছেন।