এক্সপ্লোর

ICC ODI Rankings: ওয়ান ডে-তে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় বিরাট, তৃতীয় রোহিত, শীর্ষে বাবর

ICC ODI Rankings: আইসিসির তরফে নতুন যে ওয়ান ডে ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দ্বিতীয় স্থানেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট।

দুবাই: ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় নিজেদের স্থান ধরে রাখলেন বিরাট কোহলি (virat kohli) ও রোহিত শর্মা (rohit sharma)। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এদিনই আইসিসির তরফে নতুন ওয়ান ডে ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দ্বিতীয় স্থানেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট। তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান অধিনায়ক রোহিত। তবে তালিকায় শীর্ষস্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম দশের থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের ফাখর জামান ও ইংল্য়ান্ডের জো রুটও। 

প্রথম ওয়ান ডে ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। তার জন্য তিনি বিরাট কোহলির ঠিক পরের স্থানেই উঠে এসেছেন। অন্যদিকে, প্রথম ম্যাচে রান না পাওয়ায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ। তালিকায় ৮২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। রোহিত সেখানে ৮০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। বাবর শীর্ষে রয়েছেন ৮৭৩ পয়েন্ট নিয়ে। 

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রস টেলর। পঞ্চম স্থানে রয়েছেন কুইন্টন ডি কক। ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে রয়েছেন জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার। তালিকায় নবম স্থানে নেমে গিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তালিকায় ১০ নম্বর স্থানে উঠে এসেছিলেন রাসি ভ্যান ডার ডুসেন। তিনি সেখানেই রয়েছেন। 

বোলারদের তালিকায় প্রথম দশে কোনও পরিবর্তন হয়নি। ট্রেন্ট বোল্ট প্রথম স্থানে রয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন জশ হ্য়াজেলউড ও তৃতীয় স্থানে ক্রিস ওকস। অলরাউন্ডারদের তালিকায় একটু পরিবর্তন হয়েছে। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে অর্ধশতরান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ এগিয়ে প্রথম কুড়িতে ঢুকে পড়েছেন জেসন হোল্ডার। 

তা পড়ুন এই লিঙ্কে: নাম ঘোষণা হল হার্দিকের নেতৃত্বাধীন আইপিএলের আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির

 

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget