এক্সপ্লোর

সৌরভ, দ্রাবিড়দের মতো ক্রিকেটারদের নজরকাড়া তরুণ বোলার নাগারকোটির কোচ বললেন, 'জোরে বোলিংয়ের জন্যই ও তৈরি হয়েছে'

নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় যুব দলের দুই পেসারের গতির বিস্ফোরণ ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিভা খুঁজে নেওয়ার একটা স্বাভাবিক দক্ষতা রয়েছে। সেই সৌরভও ভারতের যুব দলের দুই পেসার কমলেশ নাগারকোটি ও শিবম মাভির যেভাবে গতিতে অসি ব্যাটিং লাইনআপে কাঁপুনি ধরিয়েছেন, তাতে রীতিমতো মুগ্ধ। ওই ম্যাচে জিতে ভারত টুর্নামেন্টে অভিযান শুরু করেছে। ম্যাচের পরই ট্যুইট মারফত দুই তরুণ পেসারের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছিল সৌরভ। তিনি বলেন, মাভি ও নাগারকোটি...১৪৫ কিমি গতিতে বোলিং করছে..অসাধারণ। ম্যাচের পর অসি ব্যাটসম্যান জ্যাক এডওয়ার্ডসও ভারতীয় পেসারদের গতি দেখে বিস্মিত। তিনি ভেবেছিলেন, স্পিনই ওদের শক্তি। তিনি বলেছেন, জানতাম, ওদের দুই জোরে বোলার রয়েছে। খুব দ্রুত বল করেছে ওই দুই বোলার। ওরা যে ১৪৫ গতিতে বল করেছে, তা একজন আমাকে বলার পর জানতে পারলাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগারকোটি ৩৭ তম ওভারে ঘন্টায় ১৪০ কিমি গতিতে বল করেছেন। একটা সময় তাঁর বলের গতি পৌঁছে গিয়েছিল ১৪৯ কিমি-তে। গড় গতি ১৪৩.৬ কিমি। নাগারকোটির কোচ সুরেন্দ্র রাঠৌর বলেছেন, ও তৈরিই হয়েছে ফাস্ট বোলিংয়ের জন্য। ছাত্রের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-ছেলের মতোই। তিনি বলেছেন, নাগারকোটির বোলিং অ্যাকশন ওই শরীরে বায়োমেকানিকসের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ । এরফলেই ও এত কম বয়সে টানা এত দ্রুত গতিতে বল করে যেতে পারে। প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপও নাগারকোটিদের গতিতে মুগ্ধ। নাগারকোটি আসলে এক সেনা জওয়ানের সন্তান। জয়পুরে ক্যান্টনমেন্ট এলাকায় প্রথম তাকে লক্ষ্য করেন রাঠোর।তখন তার বয়স আট। নিজের বয়সের চেয়ে বড়দের তুলনায় জোরে বল করতে দেখে রাঠোর তাকে নিজের অ্যাকাডেমিতে নিয়ে আসেন। ব্যাটিংয়ের হাতটাও তার যথেষ্ট ভালো। নাগারকোটির গতিতে রাহুল দ্রাবিড়ও এতটাই মুগ্ধ যে তাকে বাংলাদেশ সফরে যাওয়া অনূর্দ্ধ ২৩ দলেও রেখেছিলেন তাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget