এক্সপ্লোর

ICC U19 WC: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা ২ ম্যাচে জয় ভারতের

India Under-19 Cricket Team: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এর আগে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপের শুরুটাও দারুণভাবে করেছে ভারতীয় দল। টানা দুই ম্যাচে জয় পেল ভারত।

তারুবা (ত্রিনিদাদ ও টোব্যাগো): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয় পেল ভারতীয় দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারত। এই ম্যাচে ভারতীয় দলের জয় ১৭৪ রানে। শনিবার গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার মুখোমুখি হচ্ছে ভারত। আশা করা যায়, সেই ম্যাচেও সহজ জয়ই পাবেন হরনুর সিংহ, অঙ্গকৃশ রঘুবংশীরা। প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বড় কোনও অঘটন ছাড়া গ্রুপের শীর্ষেই থাকবে ভারত।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের চারজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। ফলে খেলতে নামার আগেই ধাক্কা খায় ভারতীয় দল। তবে দলের এই অবস্থাতেও জয় পেতে কোনও সমস্যা হয়নি।

প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩০৭ রান করে ভারতীয় দল। ওপেনার হরনুর ৮৮ ও অঙ্গকৃশ ৭৯ রান করেন। তিন নম্বরে নামা রাজ বাওয়া করেন ৪২ রান। অধিনায়ক নিশান্ত সিন্ধু করেন ৩৬ রান। ৩৯ রান করে অপরাজিত থাকেন রাজবর্ধন সুহাস হঙ্গারগেকর।

বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়েন আয়ারল্যান্ডের তরুণ ক্রিকেটাররা। তাঁরা ৩৯ ওভারেই মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যান। সর্বোচ্চ ৩২ রান করেন স্কট ম্যাকবেথ। জোসুয়া কক্স করেন ২৮ রান। অধিনায়ক টিম টেক্টর করেন ১৫ রান। নাথান ম্যাকগুইরি করেন ১৪ রান। ১৬ রান করে অপরাজিত থাকেন ম্যাথু হামফ্রেইজ।

ভারতীয় দলের হয়ে দু’টি করে উইকেট নেন গর্ব অনিল সাঙ্গওয়ান, অনীশ্বর গৌতম ও কৌশল তাম্বে। একটি উইকেট নেন বাংলার বাঁ হাতি পেসার রবি কুমার। রাজবর্ধন ও ভিকি অস্তওয়ালও একটি করে উইকেট নেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই উঠে এসেছিলেন যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, বিরাট কোহলিরা। এই প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আশা করা যায় এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও ভবিষ্যতের একাধিক তারকা পাবে ভারতীয় ক্রিকেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
Vozinha: নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget