এক্সপ্লোর

IND vs ENG: রোহিত আউট, বিরাটের আগেই ব্যাট-প্যাড পরে মাঠে ফের জার্ভো

IND vs ENG: বিরাট কোহলির সে সময় মাঠে ঢোকার কথা। কিন্তু তার আগেই জার্ভো সবাইকে অবাক করে দিয়ে মাঠে ঢুকে পড়েন। শুধু জার্সি পরেই নয়। এবার ব্যাট, হেলমেট পরেই নেমে পড়লেন মাঠে।

হেডিংলে: লর্ডস টেস্টের পর ফের হেডিংলে। ফের মাঠে ঢুকে পড়লেন জার্ভো। কি মনে পড়ছে না? লর্ডস টেস্টে তৃতীয় দিনের খেলার সময় আচমকাই মাঠে ঢুকে পড়েছিলেন এই অপরিচিত ব্যক্তি। বিসিসিআইয়ের লোগো লাগানো জার্সির পেছনে লেখা ছিল জার্ভো। সেই ব্যক্তিই এবার ঢুকে পড়লেন ফের হেডিংলেতে খেলা চলার সময়।

শুক্রবার ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় রোহিত শর্মা আউট হওয়ার পরই মাঠে ঢোকেন জার্ভো। বিরাট কোহলির সে সময় মাঠে ঢোকার কথা। কিন্তু তার আগেই জার্ভো সবাইকে অবাক করে দিয়ে মাঠে ঢুকে পড়েন। শুধু জার্সি পরেই নয়। এবার ব্যাট, হেলমেট পরেই নেমে পড়লেন মাঠে। সেই সময় মাঠের ফিল্ড নিরাপত্তরক্ষীরা মিলে তাঁকে প্রায় পাঁজাকোলা করে মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৭ তম ওভারের সময়ের ঘটনা এটি। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। 

 

এর আগে লর্ডস টেস্টে এভাবেই মাঠে ঢুকে সবাইকে বিব্রত করে দিয়েছিলেন এই ব্রিটিশ দর্শক। ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালিন বিসিসিআই লোগো লাগানো জার্সি পরে মাঠে ঢুকে পড়েছিলেন জার্ভো। আচমকা এমনটা দেখে চমকে যান ২ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপরে সেই ব্যক্তিকে সিকিউরিটি গার্ডের তৎপরতায় মাঠ থেকে বের করে দেওয়া হয়। লর্ডস টেস্টে তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে যখন ভারতীয় দলের ক্রিকেটাররা নামছেন, তখনই ভারতের জার্সি পরে এক ব্যক্তিকে দেখা যায় মাঠে নামতে। যখন আম্পায়াররা তাঁকে প্রশ্ন করেন এই বিষয়, তখন তিনি আম্পায়ারদের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকী নিজের পরনে থাকা জার্সিতে বিসিসিআইয়ের লোগোর দিকে আঙুল দিয়ে দেখাতে থাকেন আম্পায়ারদের দিকে।  এরপর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে এসকর্ট করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় যে সেই ব্যক্তির জার্সির পেছনে জার্ভো লেখা ছিল। তাঁকে বের করে দেওয়ার কিছুক্ষণ পরেই দ্বিতীয় সেশনের খেলা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget