এক্সপ্লোর

Klusener On Hardik: হার্দিক একাদশে থাকলে একেবার অন্য় ভারতীয় দলকে দেখা যায়, বলছেন ক্লুজনার

Hardik Pandya: হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ। এবার প্রাক্তন প্রোটিয়া তারকা লান্স ক্লুজনার মনে করছেন যে হার্দিক পাণ্ড্য একাদশ থাকলে ভারতীয় দল একদম অন্য়রকম দেখতে মনে হয়।

কেপটাউন: চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। একের পর এক ম্যাচে জাতীয় দলের জার্সিতে কখনও ফিনিশার হিসেবে তো কখনও অলরাউন্ডার হিসেবে জয় এনে দিয়েছেন। প্রতিপক্ষ দল সমীহ তো করছেই, এমনকী প্রাক্তন ক্রিকেটাররাও হার্দিকের (Hardik) প্রশংসায় পঞ্চমুখ। এবার প্রাক্তন প্রোটিয়া তারকা লান্স ক্লুজনার (Lance Klusener) মনে করছেন যে হার্দিক পাণ্ড্য একাদশ থাকলে ভারতীয় দল একদম অন্য়রকম দেখতে মনে হয়।

কী বলছেন ক্লুজনার?

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করে দলকে চ্যাম্পিয়ন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আবার নিজের জায়গা সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে পাকা করেন হার্দিক। প্রাক্তন প্রোটিয়া তারকা ক্লুজনার বলেন, ''সাদা বলের ফর্ম্যাটে হার্দিকের মতো অলরাউন্ডার থাকা যে কোনও দলের জন্য বাড়তি পাওনা। ওঁকে ফের জাতীয় দলে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।''

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে থাকবেন না হার্দিক পাণ্ড্য। গুজরাতের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হলেও জিম্বাবোয়ে দলের ব্যাটিং কোচ ক্লুজনার মনে করেন ভারতের বিরুদ্ধে তাঁর দলকে কঠিন চ্যালেঞ্জের মুখ পড়তে হবে। 

ক্লুজনার বলেন, ''জিম্বাবোয়ে দলের জন্য এটা একটা বিশাল প্রাপ্তি। ভারতের মতো দলের বিরুদ্ধে ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। অনেক কিছু শেখার ও জানার সুযোগ রয়েছে। ছেলেদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আসন্ন সিরিজে।''

সুন্দরের বদলি শাহবাজ

আশঙ্কা ছিলই, সেই আশঙ্কা সত্যি করেই ফের চোটের কারণে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না ওয়াশিংটন সুন্দর। আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন তিনি। বিসিসিআইয়ের তরফে আজই, মঙ্গলবার (১৬ অগাস্ট) ওয়াশিংটনের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। এবার সেখানেও চোটের হাত থেকে রেহাই পেলেন না ভারতীয় অলরাউন্ডার। তাঁর বদলে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget