এক্সপ্লোর

Ind A vs NZ A: জাতীয় টেস্ট দলে ঋদ্ধির বিকল্প বলা হচ্ছে, লড়াই উপভোগ করছেন ভরত

KS Bharat: ভারত এ বনাম নিউজিল্যান্ড এ দলের প্রথম ম্যাচও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ফলে তিনটি চারদিনের ম্যাচের সিরিজের ফয়সালা নির্ভর করে থাকবে তৃতীয় তথা শেষ ম্যাচের ওপর।

হুবলি: বৃষ্টিতে ভারত এ বনাম নিউজিল্যান্ড এ (Ind A vs NZ A) দ্বিতীয় চারদিনের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। গোটা ম্যাচে মাত্র ৭৮.৩ ওভার খেলা হয়েছে। ভারত ২২৯/৬ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর নিউজিল্যান্ড এ দল ১২.৩ ওভারে ৩৯/২ তোলে। একটি উইকেট নিয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)।

ভারত এ বনাম নিউজিল্যান্ড এ দলের প্রথম ম্যাচও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ফলে তিনটি চারদিনের ম্যাচের সিরিজের ফয়সালা নির্ভর করে থাকবে তৃতীয় তথা শেষ ম্যাচের ওপর।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য একদিনও পুরো খেলা হয়নি। তবে ভারতের হয়ে প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কে এস ভরত (অপরাজিত ৭৪ রান) হতাশ নন। বলছেন, 'আবহাওয়ার ওপর কারও হাত নেই। বৃষ্টির মধ্যেও ম্যাচ করার খুব চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। অনেক মানুষ এই আবহাওয়াতেই খেলা দেখতে এসেছিলেন। কিন্তু প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই।'

ভরত যোগ করেছেন, 'উইকেট ভাল ছিল। ব্যাটাররা শৃঙ্খলা মেনে খেললে রান পেয়েছে। আমার ও শার্দুলের পার্টনারশিপ ভাল হয়েছিল। নিউজিল্যান্ড রান খরচ করে না। ওদের বোলারদের বিরুদ্ধে পরিশ্রম করে রান অর্জন করতে হয়।'

জাতীয় টেস্ট দলে ঋদ্ধিমান সাহার বিকল্প মনে করা হচ্ছে কে এস ভরতকে। ঋদ্ধিমানকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সময় জানা গিয়েছিল, জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বঙ্গ উইকেটকিপারকে বলেছিলেন যে, তাঁরা ভরতকে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে তৈরি করতে চান। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।

ভরত অবশ্য দলে সুযোগ পাওয়ার লড়াই উপভোগ করছেন। বলেছেন, 'ভারত এ দল দারুণ একটা মঞ্চ। এখানে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকে। জাতীয় দলে ডাক এলে তার আগে যেন নিজেদের প্রাথমিক ব্যাপারগুলো ঠিক রাখা যায়। ভি ভি এস লক্ষ্মণ স্যারও সেটা বলেন।' যোগ করেছেন, 'ভারতীয় দলে জায়গা পেতে লড়াই করতেই হবে। এই প্রতিদ্বন্দ্বিতা থাকা ভাল। সাস্থ্যকর প্রতিযোগিতা। মহেন্দ্র সিংহ ধোনি, ঋদ্ধিমান সাহা তারপর ঋষভ পন্থ, আমি, আমরা সকলেই এই লড়াই ভালবাসি। উপভোগ করি।'

 

ভরত আরও বলেছেন, 'পরিশ্রম করে যেতে চাই। সুযোগ পাওয়া নিয়ে ভাবি না। তবে কোনওরকম অভিযোগ করায় আমার বিশ্বাস নেই। সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে হবে।'

আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি

সেরা শিরোনাম

India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget