এক্সপ্লোর

Surya Kumar Yadav : সূর্যকে খোঁচা হেডেনের, তুললেন বিশ্বকাপ প্রসঙ্গ

Matthew Hayden : টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকলেও একদিনের ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সূর্যকুমার যাদব। ব্যাট হাতে বেশ খারাপ বিশ্বকাপই কেটেছে তাঁর।

ভাইজ্যাগ : এখনও দগদগে বিশ্বকাপ (World Cup 2023) ক্ষত। এবার সেটাই যেন ঘুরিয়ে খুঁচিয়ে দিলেন ম্যাথু হেডেন (Matthew Hayden)। প্রাক্তন অজি ব্যাটারের মজার ছলে খোঁচার নিশানা সূর্যকুমার যাদব। বলা ভাল, সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোনও ম্যাচেই সেভাবে বড় রান করতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের মাঝে সেটাই মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলের সদস্য।

ভাইজ্যাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে আগুনে ছন্দে ব্যাট করেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই দুরন্ত ৮০ রানের ইনিংসকে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন সূর্য। বিশ্বে এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে শীর্ষস্থানে থাকা ব্যাটার যখন ক্রিজে ব্যাটিিং তাণ্ডব চালাচ্ছেন তখন তাঁর ছন্দ দেখে ধারাভাষ্যে থাকা রবি শাস্ত্রী ভূয়সী প্রশংসা করছিলেন।

ধারাভাষ্যের মাঝে প্রশংসার সুরে রবি শাস্ত্রী বলে ওঠে, 'সেরা ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে থামাবেন কীভাবে ?' যার পরই তাঁকে পাল্টা খোঁচা দেন ম্যাথু হেডেন। শাস্ত্রীর যে মন্তব্যের পরই হেডেন খোঁচা সুরে বলে ওঠেন, 'ওকে শুধু বলো ম্যাচটা একদিনের আন্তর্জাতিক'। যেটুকু বলেই থেমে যান তিনি। হেডেন যে সদ্য সমাপ্ত বিশ্বকাপের মঞ্চে সূর্য-র সেভাবে ভাল খেলতে না পারার প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেটা বুঝতে পেরেছেন সকলেই। প্রাক্তন অজি ব্যাটারের যে মন্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেটি সোশালে শেয়ার করেছেন পাকিস্তানের প্রাক্তনী শোয়েব আখতার।                        

প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকলেও একদিনের ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত ৩৭ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলে ৪ টি অর্ধশতরান সহ ৭৭৩ রান করেছেন তিনি। যেখানে তাঁর গড় মাত্র ২৫.৭৬। উল্টোদিকে, টি-২০ ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটার ৫৪ ম্যাচে ১৯২১ রান করেছেন তিনি। যেখানে ৩ টি দুরন্ত শতরান ও ১৬ টি অর্ধশতরান রয়েছে সূর্য-র দখলে। কুড়ির মঞ্চে সূর্য-র স্ট্রাইক রেট চোখ ধাঁধানো ১৭৩.৩৭। আর গড় ৪৫.৮৫।

আরও পড়ুন- মাহি-মন্ত্রেই ভোলবদল, রিঙ্কুকে ঠিক কী বলেছিলেন ধোনি ?

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget