এক্সপ্লোর

ভারতের পেস-স্পিনের যুগলবন্দীতে ঘায়েল অস্ট্রেলিয়া

পুনে: #ভারতের বোলিং আক্রমণের বেসামাল অস্ট্রেলিয়া। ম্যাথু রেনশ ছাড়া কোনও অসি ব্যাটসম্যানই ভারতের স্পিন-পেস আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। ৯ উইকেট হারিয়ে পুনে টেস্টের প্রথম দিনেই কোণঠাসা স্টিভ স্মিথ ব্রিগেড। চা-পানের বিরতির পর আঘাত হানেন উমেশ যাদব। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে দেন তিনি। ব্যক্তিগত ৮ রানে দলের ১৯০ রানে আউট হন ওয়েড। এরপরই রেনশ (৬৮)-কে ফিরিয়ে দেন অশ্বিন। অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ১৯৬। এরপর ওকোফি ও নাথন লায়নকেও ফিরিয়ে দেন উমেশ। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২৫৬। মিচেল স্টার্ক ৫৭ এবং জোশ হ্যাজেলউড ১ রানে অপরাজিত। স্টার্কের এই ইনিংসের সুবাদেই ভদ্রস্থ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। Umesh Yadav, Virat Kohli #ভারতের স্পিন বোলারদের মোকাবিলায় সমস্যায় পড়েছে। শুরুটা ভালো করলেও ভারতের স্পিনার-ত্রয়ীর বোলিংয়ে ১৫০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলেছে তারা। জয়ন্ত যাদব শন মার্শকে আউট করার পর জাদেজার বলে আউট হন হ্যান্ডসকোম্ব (২২ রান)। ১৪৯ রানে তৃতীয় উইকেটের পতন হয়। এরপরই আর অশ্বিন স্টিভ স্মিথকে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দেন। স্মিথ ২৭ রান করেন। ১৪৯ রানেই চতুর্থ উইকেটের পতন হয় অস্ট্রেলিয়া।   #৫০ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১২৮ রান। #১১৯ রানে দ্বিতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। শন মার্শকে আউট করলেন জয়ন্ত যাদব। তিনি ১৬ রান করেন। #ডেভিড ওয়ার্নারকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন উমেশ যাদব। ৮২ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে। ওয়ার্নার ৩৮ রান করে উমেশের বলে বোল্ড হয়ে যান। এরপরই রিটায়ার্ড হার্ট হয়ে যান অন্য ওপেনার এম রেনশ।লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৩৩ ওভারে ১ উইকেটে ৮৪। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। গতকালই স্মিথ বলেছিলেন, পিচ দেখে তাঁর মনে হয়েছে, প্রথম দিন থেকেই বল ঘুরবে। এজন্য তিনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিলেন। দলে রেখেছেন দুই স্পিনারকে। অন্যদিকে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আশা  প্রকাশ করেছেন যে, টস জেতা বা হারায় কোনও প্রভাব পড়বে না। অস্ট্রেলিয়াকেও সিরিজে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর ভারত। ভারত: মুরলী বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে,ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget