এক্সপ্লোর

টি-২০ সিরিজের দলে ফিরলেন নেহরা, ধবন, কার্তিক

নাগপুর: একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ উড়িয়ে দিয়েছে ভারত। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল। এই সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। দলে ফিরেছেন ওপেনার শিখর ধবন, উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক ও অভিজ্ঞ বাঁ-হাতি পেসার আশিস নেহরা। একদিনের সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, উমেশ যাদব, মহম্মদ শামি, শার্দুল ঠাকুরকে। অক্ষর পটেল চোট পাওয়ায় একদিনের সিরিজের প্রথম তিন ম্যাচে পরিবর্ত হিসেবে দলে রাখা হয়েছিল বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাকে। তবে শেষ দু’টি একদিনের ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। টি-২০ সিরিজের দলেও নেই তিনি। কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া রবিচন্দ্রন অশ্বিনকেও দলে রাখা হয়নি। স্ত্রীর অসুস্থতার জন্য একদিনের সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন ধবন। তাই তাঁর একদিনের দলে ফেরা নিয়ে কোনও সংশয় ছিল না। তবে কার্তিক ও নেহরা দলে আসায় অনেকেই অবাক হয়েছেন। বিশেষ করে নেহরার দলে ফেরা বিস্ময়কর। তিনি শেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন এ বছরের ২৯ জানুয়ারি বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়েস্ট ইন্ডিজ সফর, শ্রীলঙ্কা সফর এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ পাননি তিনি। তবে এবার টি-২০ সিরিজের দলে সুযোগ পেলেন নেহরা। উইকেটকিপার হিসেবে দলে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই। ফলে কার্তিকের ভূমিকা কী হবে, সেটা স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সুযোগ পাওয়া উচিত ছিল। টি-২০ সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা ও অক্ষর পটেল।

সেরা শিরোনাম

Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
England vs Mexico: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

ভিডিও

CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget