এক্সপ্লোর

‘লাগাতার উইকেট খুইয়েই হার’, মন্তব্য মাহমুদুল্লাহর, ম্যাচ ও সিরিজ জিতে বোলারদের কৃতিত্ব রোহিতের

বিদর্ভে জয় ভারতের। বল হাতে বিশ্বরেকর্ড করে দলকে ম্যাচ জেতালেন দীপক চাহার।

নাগপুর: বিদর্ভে জয় ভারতের। বল হাতে বিশ্বরেকর্ড করে দলকে ম্যাচ জেতালেন দীপক চাহার। ৩.২ ওভার বল করে ৭ রান দিয়ে ৬ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত কোনও বোলারের সেরা পারফরম্যান্স। আর চাহারের এই পারফরম্যান্সের দৌলতেই নাগপুরে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ জয়ী হল ভারত। ম্যান অব দ্য ম্যাচ এবং একই সঙ্গে সিরিজ সেরাও হলেন চাহার। দলের এই জয়ের পর স্বাভাবিকভাবেই বোলারদের কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, “বোলাররাই আমাদের ম্যাচটা জিতিয়ে দিল।” অন্যদিকে ম্যাচ ও সিরিজ হাতছাড়া হওয়ার জন্য লাগাতার উইকেটের পতনকেই দায়ী করলেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদুল্লাহ। এদিন নাগপুরে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাহমুদুল্লাহর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ফর্মে থাকা রোহিত ও বাঁ হাতি ওপেনার শিখর ধবনকে তাড়াতাড়ি ফিরিয়ে খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় টাইগাররা। তবে কেএল রাহুল (৫২) ও শ্রেয়স আইয়ারের (৬২) যুগলবন্দি ভারতকে এগিয়ে নিয়ে যায়। শেষে মণীশ পাণ্ডের ২২ রানের ইনিংসের সুবাদে ১৭৫ রানের লক্ষ্য রাখে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি বাংলাদেশের। ওপেনার লিটন দাস ফেরেন ৮ রানে। কোনও রান না করেই ফিরে যেতে হয় সৌম্য সরকারকেও।  এই দুই উইকেটে গিয়েছে দীপক চাহারের ঝুলিতে। এরপর মহম্মদ নইম ও মহম্মদ মিঠুন দলকে এগিয়ে নিয়ে যায়। একটা সময় এই যুগলবন্দি ১২ ওভারেই বাংলাদেশকে একশো রানের গণ্ডি পার করে দেয়। ম্যাচ জিততে হলে বাংলাদেশের তখন দরকার ৬৫ রান, সেটাও ৪৩ বলে। সে সময়ই ব্রেক থ্রু। ১২.৫ ওভারে মিঠুন এবং পরের ওভারের প্রথম বলে মুশফিকুর রহিমকে শূন্য রানে ফিরিয়েই খেলা ঘুরিয়ে দেন চাহার ও শিবম দুবে। বিশ্লেষকদের একাংশের মতে, এই দুই বলই ছিল টার্নিং পয়েন্ট। যেখানে বাংলাদেশের হাত থেকে ম্যাচের রাশ চলে আসে ভারতের হাতে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাটিংয়ে আটকে দিয়ে জয় অর্জন করে ভারতয়ী বোলাররাই। হ্যাটট্রিক করেন দীপক চাহার।

মাহমুদ্দুলাহও তাঁদের ব্যাটিং বিপর্যয়কেই হারের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। “৫ ওভারে দরকার ছিল ৪৯ রান। আমাদের জয়ের সুযোগ ছিল। ছেলেরা চেষ্টা করেছে ঠিকই, তবে আমরা ফিনিশ করতে পারিনি,” ম্যাচ শেষের পর মন্তব্য মাহমুদ্দুলাহর।

একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ১১০ রানে ২ উইকেট। সেখান থেকে ১৪৪ রানেই গোটা দলকে গুটিয়ে দেওয়া, এই পারফরম্যান্সের জন্য বোলারদের কৃতিত্ব দেওয়া ছাড়া আর কিই বা বলতেন রোহিত। তবে মাঝে যখন উইকেট পড়ছিল না, খেলা ক্রমশ হাত থেকে বেড়িয়ে যাচ্ছিল সেই সময়টা বোলারদের মনোবল বাড়িয়েছেন অধিনায়ক। জুগিয়েছেন আত্মবিশ্বাস। যার ফল হাতেনাতে পেয়েছেন তিনি। একই সঙ্গে তরুণদের ব্যাটিং পারফরম্যান্সেও খুশি রোহিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget