এক্সপ্লোর

IND vs ENG, 1st Test: বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় হাতছাড়া ভারতের

India vs England,1st Test: বৃষ্টির জন্য ট্রেন্ট ব্রিজে ম্যাচের শেষ দিন একটি বলও করা গেল না। ফলে ম্যাচ ড্র হয়ে গেল।

নটিংহ্যাম: হাতে ৯ উইকেট, জয়ের জন্য সারাদিনে দরকার মাত্র ১৫৭ রান। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার জন্য এরকম সুযোগ বারবার আসে না। ভারতীয় দলের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে সেই সুযোগ হাতছাড়া হল। বৃষ্টির জন্য ট্রেন্ট ব্রিজে ম্যাচের শেষ দিন একটি বলও করা গেল না। ফলে ম্যাচ ড্র হয়ে গেল।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের দরকার ছিল ২০৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটে ৫২। ২৬ রান করে আউট হয়ে যান কে এল রাহুল। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা (১২ অপরাজিত) ও চেতেশ্বর পূজারা (১২ অপরাজিত)। ভারতের সমর্থকদের আশা ছিল, শেষ দিন সহজেই জয় আসবে। কিন্তু প্রকৃতি সহায় না থাকায় সেই আশা পূরণ হল না। 

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৮৩ রানে অলআউট করে দিয়ে এই ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে ভারতীয় দল। ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৪৮ রান দিয়ে একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের হয়ে ৬৪ রান করেন অধিনায়ক জো রুট। জবাবে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ৮৪ রান করেন রাহুল। রবীন্দ্র জাডেজা করেন ৫৬ রান। ইংল্যান্ডের হয়ে ৮৫ রান দিয়ে ৫ উইকেট নেন অলি রবিনসন। ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩০৩ রান করে। রুট ১০৯ রান করেন। এই ইনিংসে ৫ উইকেট নেন বুমরাহ। দু’টি করে উইকেট নেন সিরাজ ও ঠাকুর। একটি উইকেট নেন শামি। 

এই সিরিজের দ্বিতীয় টেস্ট ১২ অগাস্ট থেকে শুরু হবে লর্ডসে। ভারতীয় দল এখন সেই ম্যাচের দিকে তাকিয়ে। ভাল পারফরম্যান্স বজায় রাখাই বুমরাহ, শামিদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget