এক্সপ্লোর

James Anderson Record: জাম্বোকে ছুঁলেন জিমি, যুগ্মভাবে বসলেন টেস্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়

দুই বোলিং কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণ (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮) শুধু আপাতত তাঁর সামনে।

ট্রেন্ট ব্রিজ : স্পিন-সমৃদ্ধ সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় একমাত্র সিমার হিসেবে নিজের নাম আরও একটু উজ্জ্বল করলেন জিমি অ্যান্ডারসন। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম ইনিংসে গোল্ডেন ডাকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় এক ভারতীয়কে ধরে ফেললেন ব্রিটিশ পেসার। এতদিন পর্যন্ত ভারতের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি অনিল কুম্বলে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ছিলেন তিন নম্বরে। এবার তাঁর আসনে ভাগ বসালেন জিমি। জাম্বোর মতই জিমির ঝুলিতেও এখন ৬১৯ টেস্ট উইকেট। বলাই বাহুল্য, ভারতের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টেই যে অনিল কুম্বলে ছাপিয়ে তিনি এককভাবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে বসতে চলেছেন। যে বিষয়টি বাস্তব হতে অল্প সময়েরই অপেক্ষা।

অনিল কুম্বলে ছুঁয়ে ফেললেও ভারতীয় ক্রিকেটের 'জাম্বো' ১৩২ টেস্ট ম্যাচ খেলে ৬১৯টি শিকার করেছিলেন। আর ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসনের এটা কেরিয়ারের ১৬৩ তম ম্যাচ। তবে চমকে দেওয়ার মতো একটা তথ্য না বললেই নয়। এই মুহূর্তে ব্রিটিশ সাজঘরের 'জিমি'-র বয়স ৩৯। তাই বয়সের ভার বাড়লেও অ্যান্ডারসনের খুনে সুইংয়ের তারতম্যে তা যে সেভাবে দাগ কাটতে পারেনি, সেটা নিঃসন্দেহে বলাই যায়। 

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণ। তাঁর ঝুলিতে রয়েছে ৮০০ টেস্ট উইকেট। তারপরে রয়েছেন অপর স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রাক্তনীর ঝুলিতে রয়েছে ৭০৮ উইকেট। অনিল কুম্বলের শিকার ৬১৯। ভারতের বিরুদ্ধে এই টেস্টে খেলতে নামার আগে অ্যান্ডারসনের টেস্ট উইকেটর সংখ্যা ছিল ৬১৭। ট্রেন্ট ব্রিজে বৃষ্টির বিঘ্নের আগে ভারতীয় দলের জমাট শুরুতে জোড়া ধাক্কা দিয়ে চিড় ধরান জিমি। পরপর দুটি বলে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির উইকেট নেন অ্যান্ডারসন। আর বিরাটের উইকেট নিতেই তিনি ছুঁয়ে ফেলেন কুম্বলে। মজার বিষয় হল, এই নিয়ে ৯ বার অ্যান্ডারসনের টেস্ট শিকার হলেন বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে সবথেকে বেশিবার জেমস অ্যান্ডারসন শিকার হয়েছেন সচিন তেন্ডুলকর (১২)। তারপরই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (১০)।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
Messi Referee Conflict: 'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget