এক্সপ্লোর

IND vs ENG, 5th Test: দ্বিতীয় ইনিংসে জঘন্য ব্য়াটিংই ডুবিয়েছে, সাফ জানালেন বুমরা

IND vs ENG: নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার খেসারত দিতে হয়েছে দলকেও। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে এই টেস্টে বেয়ারস্টো জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এজবাস্টন: প্রথম ইনিংসে ৪১৬ রান বোর্ডে তুলে ১৩২ রানের লিড। এরপরও ম্যাচ হার। সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মিস। কিন্তু কেন? কোথায় গাফিলতি। ম্যাচ শেষে স্ট্যান্ড ইন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) স্বীকার করে নিলেন যে দ্বিতীয় ইনিংসে ভারতের খারাপ ব্যাটিংই হারের অন্যতম কারণ। একমাত্র পন্থ, পূজারা, জাডেজা (Jadeja) ছাড়াও এই টেস্টে কোনও ভারতীয় ব্যাটারই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার খেসারত দিতে হয়েছে দলকেও। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে এই টেস্টে বেয়ারস্টো জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্য়দিকে জো রুটও দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরান হাঁকিয়েছেন। 

কী বলছেন বুমরা?

ম্যাচের পর ভারতীয় দলের এই ম্যাচের অধিনায়ক বুমরা বলছেন, ''এটাই হয়ত টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য। প্রথম তিনদিন আমাদের পক্ষে ছিল। গতকাল আমাদের খারাপ পারফরম্যান্সের পর প্রতিপক্ষ কীভাবে আমাদের থেকে ম্যাচটা বের করে নিল তা সবাই দেখলাম। গতকাল আমরা ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যর্থ হয়েছি। আরও রান বোর্ডে তোলা উচিত ছিল। আমাদের ব্যাটাররা তা পারেননি। ফলে ইংল্যান্ডের কাজটাও সহজ হয়ে যায়।''

বুমরা আরও বলেন, ''এই হারের পর অনেক কিছু নিয়েই প্রশ্ন উঠবে। অনেক যদি-কিন্তু হবে। তবে প্রথম ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে না যেত, তাহলে হয়ত আমরা সিরিজও জিততে পারতাম। কিন্তু যাই হোক ইংল্যান্ড এই ম্যাচে নিঃসন্দেহে ভাল খেলেছে। ২ দলের মধ্যেই একটা দুর্দান্ত ক্রিকেট দেখতে পাওয়া গিয়েছে।''

উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ ও ১০৪ রান করেছিলেন রবীন্দ্র জাডেজা। এই দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করেই শেষ পর্যন্ত ৪১৬ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে এগিয়ে থেকে মাঠে নেমে ২৪৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। পূজারা ও পন্থ অর্ধশতরান করলেও কেউই তিন অঙ্কের স্কোর করতে পারেননি। তবে ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত রুট, বেয়ারস্টোর ব্যাটে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। 

আরও পড়ুন: কামব্য়াক করেছিলেন গত বছর, ফের জাতীয় দলের থেকে হারিয়ে যেতে বসেছেন অশ্বিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget