এক্সপ্লোর

IND vs ENG, 5th Test: এজবাস্টন টেস্ট হারের পর কী সাফাই দিলেন রাহুল দ্রাবিড়?

IND vs ENG: ম্যাচের পর অনেকেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের দল নির্বাচন থেকে শুরু করে গেমপ্ল্যান সব নিয়েই প্রশ্ন করছেন। কিন্তু কী বললেন রাহুল নিজে?

এজবাস্টন: চতুর্থ দিনের খেলা শুরুর আগেও এই ম্যাচের দেওয়াল লিখন লেখা ছিল যে ভারতই ফেভারিট। তাঁরাই ম্যাচ জিতে সিরিজও জিততে চলেছে। কিন্তু গত ২ দিনে এভাবে ম্যাচের রং বদলে যাবে তা কে ভেবেছিল। প্রথমে চতুর্থ দিনে চূড়ান্ত খারাপ ব্যাটিং পারফরম্যান্স ও পরে বল হাতেও নির্বিষ বোলিং ভারতীয় বোলারদের। যার সুযোগের সদ্বব্যবহার করে ম্যাচ জিতে সিরিজও ড্র করে ফেললে ইংল্যান্ড। ম্যাচের পর অনেকেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের দল নির্বাচন থেকে শুরু করে গেমপ্ল্যান সব নিয়েই প্রশ্ন করছেন। কিন্তু কী বললেন রাহুল নিজে?

ম্যাচে হারের পর কোচ রাহুলের সাফাই

ভারতীয় দলের কোচ হিসেবে বিদেশের মাটিতে টানা তিন টেস্টেই হারল ভারতীয় দল। বার্মিংহ্য়ামে হারের পর রাহুল বলছেন, ''আমরা প্রথম তিনদিন দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম। কিন্তু গতকাল প্রথমে ব্যাটিং আমাদের ডুবিয়েছে ও পরে বোলাররাও সঠিক লাইন লেংথে বল করতে পারেননি। সেই মানসিকতার অভাব ছিল। তবে রুট ও বেয়ারস্টোর ইনিংস দুটো অসাধারণ। দু-তিনটি সুযোগ আমরা পেয়েছিলাম, কিন্ত তা কাজে লাগাতে পারিনি আমরা। তবে আমাদের প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করতেই হবে।''

দ্রাবিড় আরও বলেন, ''এই হার আমাদের অবশ্যই কষ্ট দেবে। বিশেষ করে গত কয়েক বছরে আমাদের যেমন পারফরম্য়ান্স বেশ ভাল ছিল। বিশেষ করে টেস্টে ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে আমাদের বোলাররাও দারুণ পারফর্ম করেছিল। কিন্তু গত কয়েক মাসে সেই বিষয়টা আমাদের ভাবাচ্ছে। তা নিয়ে পর্যালোচনা করতে হবে। ফিটনেস, মানসিকতা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে।''

রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পর বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট ছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানে ২ টো টেস্ট হেরে সিরিজও খুইয়ে আসে ভারত। অথচ আফ্রিকায় ফেভারিট হয়েই পা রেখেছিল টিম ইন্ডিয়া। এরপর ইংল্য়ান্ডের মাটিতেও কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই হারলেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'।

আরও পড়ুন: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget