এক্সপ্লোর

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা, নেই পৃথ্বী, সুযোগ পেলেন অক্ষর, প্রত্যাবর্তন ইশান্ত-হার্দিকের

এদিনই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। ব্রিসবেনে প্রথমবার জয়। সেইসঙ্গে পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডের ঘোষণা করল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজের প্রথম দুটি টেস্টের স্কোয়াডে এই প্রথম ভারতীয় দলে জায়গা পেলেন অলরাউন্ডার অক্ষর পটেল।

India vs England: এদিনই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। ব্রিসবেনে প্রথমবার জয়। সেইসঙ্গে পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডের ঘোষণা করল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজের প্রথম দুটি টেস্টের স্কোয়াডে এই প্রথম ভারতীয় দলে জায়গা পেলেন অলরাউন্ডার অক্ষর পটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের শেষ ম্যাচে অভিষেকেই হাফসেঞ্চুরি করেছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে রয়েছেন। সুন্দর অভিষেক টেস্টে ব্যাট ও বল-উভয় ক্ষেত্রেই দুরন্ত পারফর্ম করেছেন। কেরিয়ারের প্রথম টেস্টেই তিনি চার উইকেট নিয়েছেন। সেইসঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৮৪ রান করেছেন। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী মহম্মদ সিরাজও স্কোয়াডে রয়েছেন। সিরাজ ক্যাঙারু ব্রিগেডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলেছেন। নিয়েছেন ১৩ উইকেট। এরমধ্যে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সেইসঙ্গে ফাস্ট বোলার ইশান্ত শর্মারও প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় দলে। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে দলে ছিলেন না ইশান্ত। পেস অ্যাটাকে সিরাজ ও ইশান্ত ছাড়াও রয়েছেন জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর। স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন অভিজ্ঞ আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অক্ষর পটেল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটল হার্দিক পান্ড্যর। ২৯ মাস পর টেস্ট দলে ফিরলেন হার্দিক। তিনি শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৮-তে। ভারতীয় পিচে দারুণ কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি। টেস্ট ক্রিকেটে ১১ ম্যাচে তিনি একটি শতরান সহ করেছেন ৫৩২ রান। সেইসঙ্গে নিয়েছেন ১৭ উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে একেবারেই প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেননি পৃথ্বী শ। তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য দলে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার টেস্টে অভিষেককারী বোলার টি নটরাজনও দলে নেই। প্রথম টেস্টেই তিন উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়াও চোটের কারণে ফাস্ট বোলার মহম্মদ শামি, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারীও দলে নেই। চোট সারলে সিরিজের বাকি দুটি টেস্টে তাঁদের স্কোয়াডে সামিল করা হতে পারে।
ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক অগ্রবাল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), কেএল রাহুল, হার্দিক পান্ড্য, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর আশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget