এক্সপ্লোর

Ind Vs Eng, Chennai Test:দেখুন-ব্যাট আটকে গেল পিচে, অদ্ভুতভাবে রান আউট পূজারা

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের পাল্লা পুরোপুরি ঝুঁকে ভারতের দিকেই।দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ৫৪ রান। তৃতীয় দিনে খেলা শুরু করেন রোহিত ও পূজারা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। পরপর ফিরে যান রোহিত, পূজারা, পন্থ, রাহানে ও অক্ষর পটেলরা।


চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের পাল্লা পুরোপুরি ঝুঁকে ভারতের দিকেই।দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ৫৪ রান। তৃতীয় দিনে খেলা শুরু করেন রোহিত ও পূজারা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। পরপর ফিরে যান রোহিত, পূজারা, পন্থ, রাহানে ও অক্ষর পটেলরা। আগের দিনের সঙ্গে মাত্র ১ রান যোগ হওয়ার পর পূজারা আউট হন। এদিন আর কোনও রান করতে পারেনি পূজারা। আউট হলেন অদ্ভূতভাবে। মইন আলির বল স্টেপ আউট করে খেলেন পূজারা। সফট হ্যান্ডে শর্ট লেগের দিকে ফ্লিক করেন তিনি। কিন্তু শর্ট লেগে ফিল্ডিং করছিলেন অলি পোপ। যেহেতু পূজারা স্টেপ আউট করে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলেছিলেন, তাই তাঁর ক্রিজে ফেরার আগেই স্টাম্প ভেঙে দিতে বল ফিল্ড করে দ্রুত ফ্লিক করেন উইকেটরক্ষক ফোকসের দিকে। ফোকস স্টাম্প ভেঙে দেন। 

পূজারা হয়ত স্টাম্প ভাঙার আগেই ক্রিজ পৌঁছে যেতেন।কিন্তু তাঁর ব্যাট পপিং ক্রিজের বাইরে পিচে আটকে যায়। তিনি হাত ও পা বাড়িয়ে ক্রিজে পৌঁছনোর চেষ্টা করেন। কিন্তু যতক্ষণে ফিরলেন, ততক্ষণে ফোকস স্ট্রাইকিং প্রান্তের বেল ফেলে দিয়েছেন। 


ওই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর।  পিচ ভারতের সহায়ক হওয়ায় বিদেশি খেলোয়াড় সমালোচনা করছেন। এই প্রসঙ্গ টেনেই রসিকতার ছলে গাওস্কর বলেন, পূজারার উইকেটের জন্য পিচকে দায়ী করা উচিত। 
ম্যাচে অবশ্য ভারতের রাশ আরও কঠোর হচ্ছে। শুরুতে পরপর উইকেট হারালেও অশ্বিনকে সঙ্গে নিয়ে রান এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক কোহলি। ভারতের লিড সাড়ে তিনশো ছাড়িয়ে গিয়েছে। চিপকের পিচে ভারতীয় স্পিনারদের সামনে রান তাড়ার কাজটা আদৌ সহজ হবে না ইল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে, এ কথা বলাই বাহুল্য। প্রথম ইনিংসে তারা ১৩৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। 
প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ পিছিয়ে রয়েছে ভারত। এই ম্যাচ জিতলেই চার টেস্টের সিরিজে সমতা ফেরাবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget