এক্সপ্লোর

IND vs ENG Live: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১, ভারতের ম্য়াচ জিততে চাই ৯ উইকেট

IND vs ENG, 2nd Test Live: ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দলের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। মাত্র ৮.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড।

Key Events
IND vs ENG Live: 2nd test live scroe, 3rd day stat, run, live streamming, get to know about it IND vs ENG Live: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১, ভারতের ম্য়াচ জিততে চাই ৯ উইকেট
আজ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন (ছবি ইংল্যান্ডের ইনস্টাগ্রাম )

Background

প্রথম দিনের শেষে যশস্বীর (Yashasvi Jaiswal) অনবদ্য শতরানে ভর করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তুলেছিল ভারত (IND vs ENG 2nd Test)। ম্যাচের দ্বিতীয় দিনের শেষেও ভারতীয় দলের দাপট অব্যাহত। আপাতত ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই সুবিশাল লিডের সৌজন্যে মূলত ২ জন। ব্যাট হাতে এদিন নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ডবল সেঞ্চুরি হাঁকান যশস্বী। অপরদিকে বল হাতে বুমরার (Jasprit Bumrah) ৬ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডে ব্যাটিংয়ে ধ্বস নামে।

দিনের শুরুতে যশস্বী এবং অশ্বিন ভারতের হয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে ১০১তম ওভারে অশ্বিনকে আউট করে এই পার্টনারশিপ ভাঙেন অ্যান্ডারসন। তবে তরুণ যশস্বী নিজের দুরন্ত ইনিংস চালিয়ে যান। ২৯০ বলে ২০৯ রানের অনবদ্য ইনিংসটি আসে ২২ বছর বয়সী ওপেনারের ব্যাট থেকে। তাঁকে সাজঘরে ফেরান অ্যান্ডারসন। ভারতীয় দল ৪০০ রানের গণ্ডি পার করার আগেই অল আউট হয়ে যায়। অ্যান্ডারসনের পাশাপাশি শোয়েব বশির ও রেহান আমেদ ৩টি করে উইকেট নিয়ে ভারতকে ৩৯৬ রানে অলআউট করে দেন।

ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দলের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। মাত্র ৮.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। অবশেষে কুলদীপ যাদব ডাকেটকে ১৭ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। সঙ্গীকে হারিয়েও ক্রলি কিন্তু নিজের আগ্রাসী মেজাজেই ব্যাটিং করতে থাকেন। মাত্র ৫২ বলে নিজের অর্ধ শতরান পূরণ করেন তিনি। গত ম্যাচের শতরানকারী অলি পোপ ও ক্রলি দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। ছন্দে দেখানো ক্রলি অক্ষর পটেলের বলে ৭৬ রানে আউট হন।

এরপর বুমরা জো রুট এবং পোপ উভয়কেই স্বল্প রানের ব্যবধানে ফিরিয়ে ভারতে জোড়া সাফল্য এনে দেন। ১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। স্টোকস এবং বেয়ারস্টো দ্বিতীয় সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে তা সুনিশ্চিত করেন। তৃতীয় সেশনের শুরুতেই বেয়ারস্টোকে ২৫ রানে ফিরিয়ে বুমরা ফের একবার ভারতকে সাফল্য এনে দেয়। এরপর কুলদীপ যাদব বেন ফোকসকে ৬ রানে বোল্ড করেন। চাপের মুখে স্টোকস এবং হার্টলি ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। শেষমেশ ২৩৯ রানে শেষ হয় তাঁদের ব্যাটিং। ৬ উইকেট পান বুমরা। এই ৬ উইকেটের সুবাদেই টেস্টে ১৫০ উইকেটের গণ্ডি পার করে ফেললেন ভারতের তারকা ফাস্ট বোলার। 

16:51 PM (IST)  •  04 Feb 2024

IND vs ENG Live: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১। ক্রিজে আছেন জ্যাক ক্রলি (২৯) ও রেহান আহমেদ (৯)। 

16:32 PM (IST)  •  04 Feb 2024

IND vs ENG Live Score: ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪৬/০

১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget