এক্সপ্লোর

IND vs ENG, Test Series: রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলে বাদ ঋদ্ধি, ফিরলেন পূজারা, বাদ

IND vs ENG: বিরাট কোহলি দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার পর রোহিতই যে নেতৃত্বভার সামলাতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। বিদেশের মাটিতে প্রথম বার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার পর রোহিতই যে নেতৃত্বভার সামলাতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। বিদেশের মাটিতে প্রথম বার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত। অন্যদিকে টেস্ট দলে ফিরে এলেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফের টেস্ট দলে ফিরে এলেন এই ডানহাতি ব্যাটার। সাসেক্সের হয়ে কাউন্টিতে দু’টি দ্বিশতরান এবং দু’টি শতরান করেন। চার ম্যাচে সাতশোরও বেশি রান করেছিলেন মোট। তারই ফল পেলেন পূজারা। তবে অজিঙ্ক রাহানে ডাক পাননি দলে। যদিও তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। যার জন্য আইপিএলে কলকাতার শেষ লিগ ম্যাচে খেলতে পারেননি জিঙ্কস। যদিও আইপিএলে ৭ ম্যাচ খেলার সুযোগ পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মাত্র ১৩৩ রান করেছিলেন তিনি। 

 

টেস্ট দলেও নতুন মুখ 

ইংল্যান্ডের মাটিতে যে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই দলেও নতুন মুখ রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ ঢুকে পড়েছেন জাতীয় দলে। পেস বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা রয়েছে। রয়েছেন অভিজ্ঞ উমেশ যাদব। এছাড়া বাংলার অভিজ্ঞ তারকা পেসার মহম্মদ শামি তো রয়েইছেন। মহম্মদ সিরাজও রয়েছেন। স্পিন বোলিং বিভাগে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুরও। 

বাদ পড়লেন ঋদ্ধিমান

ভারতীয় দলে কি তাহলে ঋদ্ধিমান সাহার জন্য দরজা একেবারে বন্ধ হয়ে গেল? টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না বাংলার তারকা উইকেট কিপার ব্যাটার। ঋষভ পন্থ প্রথম পছন্দ হিসেবে যে দলে ঢুকে পড়বেন, তা নিশ্চিত ছিল। কিন্তু অনেকেই আশা করেছিলেন যে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দুর্দান্ত মরসুম কাটানোর পরে হয়ত জাতীয় দলে ফের ঢুকে পড়বেন পাপালি। কিন্তু তা হল না। বরঞ্চ কে এস ভরতকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে।

 




 

তবে আইপিএলে কলকাতার হয়ে একেবারেই ছন্দে ছিলেন না রহাণে। সাত ম্য়াচে মাত্র ১৩৩ রান করেছেন। এক কোটি টাকা দিয়ে কেনা হলেও আস্থার দাম দিতে পারেননি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি সুযোগ পেলে অবাকই হতে হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget