এক্সপ্লোর

Ajaz Patel Record: এক টেস্টে ১৪ উইকেট, অনিল কুম্বলের নজির স্পর্শ করলেন আজাজ পটেল

India vs New Zealand, Second Test: ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে।

মুম্বই: তাঁর দল নিউজিল্যান্ড ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচ এবং একইসঙ্গে এই সিরিজ হারের মুখে থাকলেও, ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে উজ্জ্বল মুম্বইয়ে জন্মানো বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। তিনি এই টেস্টে মোট ১৪টি উইকেট নিলেন। প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন এই স্পিনার। এর ফলে তিনি অনিল কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন কুম্বলে। সেই ম্যাচে তিনি নেন মোট ১৪টি উইকেট। আজ এই রেকর্ড স্পর্শ করলেন আজাজ। তবে তাঁর ধরাছোঁয়ার বাইরেই থেকে গেলেন জিম লেকার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্টে তিনি নেন মোট ১৯টি উইকেট।

এই টেস্টের প্রথম দিন শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারের উইকেট নেন আজাজ। এরপর দ্বিতীয় দিন তিনি একে একে ফিরিয়ে দেন ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ময়ঙ্ক অগ্রবাল, অক্ষর পটেল, জয়ন্ত যাদব ও মহম্মদ সিরাজকে। তার ফলে জিম লেকার ও অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল নজির গড়েন আজাজ। 

আজ ওয়াংখেড়ে টেস্টের তৃতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথমে দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে দেন আজাজ। এরপর তাঁর শিকার হন শ্রেয়স আয়ার ও জয়ন্ত যাদব।

ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন অফ-স্পিনার জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন। সেটাই টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম ১০ উইকেট নেওয়ার ঘটনা ছিল। এরপর দ্বিতীয় বোলার হিসেবে কোনও টেস্ট ম্যাচের একটি ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। গতকাল তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন আজাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget