এক্সপ্লোর

IND vs NZ 1st Test: অতীত রেকর্ড ভারতের পক্ষে, সাম্প্রতিক ফলে এগিয়ে নিউজিল্যান্ড

India vs New Zealand, Test match records: আজ থেকে ভারত-নিউজিল্যান্ডের ৬১-তম টেস্ট ম্যাচ শুরু হল। এর আগে ২১টি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত, হার ১৩টি ম্যাচে। ড্র হয়েছে ২৬টি ম্যাচ।

কানপুর: সম্প্রতি তিনবার বড় মঞ্চে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। ২০১৯ সালে ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপের পর এ বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলিদের টেক্কা দিয়েছেন কেন উইলিয়ামসনরা। টি-২০ বিশ্বকাপের পরেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। টি-২০ সিরিজ ৩-০ জিতেছে রোহিত শর্মার দল। আজ থেকে শুরু হয়েছে টেস্ট সিরিজ।

আজ থেকে ভারত-নিউজিল্যান্ডের ৬১-তম টেস্ট ম্যাচ শুরু হল। এর আগে দু’দল ৬০টি টেস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২১টি ম্যাচ জিতেছে ভারত। কিউয়িদের জয় ১৩টি ম্যাচে। ২৬টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ১৬টি ম্যাচেই জয় এসেছে। ভারতের হার মাত্র দু’টি ম্যাচে।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সাম্প্রতিক রেকর্ড ভারতের পক্ষে একেবারেই ভাল না। দু’দলের শেষ তিনটি সাক্ষাতেই জয় পেয়েছে কিউয়িরা। ২০১৯-২০ মরশুমে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ফলে জেতে নিউজিল্যান্ড। এরপর তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে জয় পায়।

টেস্টে সাম্প্রতিক রেকর্ডের নিরিখেও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। গত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে ভারত। হার দু’টি ম্যাচে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড গত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে। অন্য ম্যাচটি ড্র হয়েছে।

১৯৫৫-৫৬ মরশুমে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারত। দেশের মাটিতে ৫ ম্যাচের সেই সিরিজে ২-০ ফলে জয় পায় ভারত। এরপর ১৯৬৪-৬৫ মরশুমে ফের ভারত সফরে আসে নিউজিল্যান্ড। সেবার চার টেস্টের সিরিজে ১-০ জয় পায় ভারত। ১৯৬৭-৬৮ মরশুমে প্রথমবার নিউজিল্যান্ড সফরে যায় ভারতীয় দল। ৪ টেস্টের সিরিজ ৩-১ জেতে ভারতই। দু’দলের টেস্ট সিরিজে প্রথমবার জয় পাওয়ার জন্য নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হয় ১৯৮০-৮১ মরশুম পর্যন্ত। সেবার দেশের মাটিতে তারা ৩ ম্যাচের সিরিজ ১-০ জেতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget