এক্সপ্লোর

Ind vs NZ, 1st Test Match: দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি, অভিষেক টেস্টে দলকে টানলেন শ্রেয়স

Ind vs NZ, 1st Test Match 4rth day: শ্রেয়স হাফসেঞ্চুরি পূরণ করে খেলছেন। ১০৯ বল খেলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভারতের লিড ২০০-তে পৌঁছে যায়। ৫৬ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ১৫১।

 

কানপুর: কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অভিষেক টেস্টেই নিজের চওড়া ব্যাটে দলকে টানলেন শ্রেয়স আয়ার। প্রথম ইনিংসে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ৫১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে দলের লিড বাড়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শ্রেয়স। সেখান থেকে প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও পরে ঋদ্ধিমান সাহার সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের হাল ধরেন শ্রেয়স। অশ্বিন ৬২ বলে ৩২ রান করে আউট হন। ততক্ষণে দলের স্কোর সেঞ্চুরি পার করে। দুজনের জুটিতে ৫৩ রান যোগ হয়। অশ্বিন আউট হওয়ার পর ক্রিজে আসেন ঋদ্ধিমান সাহা। তাঁদের জুটিতে ভারতের লিড বাড়তে থাকে। শ্রেয়স হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন। ১০৯ বল খেলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভারতের লিড ২০০-তে পৌঁছে যায়। ৫৬ ওভার শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ১৫১। ব্যাটিং বিপর্যয়ের মুখে শ্রেয়সের এই ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে।

১৬৭ রানে দলের সপ্তম উইকেটের পতন ঘটে। আউট হন শ্রেয়স। ১২৬ বলে ৬৭ রান করে সাউদির বলে আউট হন তিনি। তার আগে ঋদ্ধির সঙ্গে জুটিতে ৬৪ রান যোগ করেন শ্রেয়স। তিনি আউট হওয়ার সময় ভারতের এগিয়ে ২১৬ রানে।

কানপুরে টেস্টের চতুর্থ দিনে ১ উইকেটে ১৪ রান নিয়ে খেলা শুরু করে ভারত। ক্রিজে ছিলেন ময়াঙ্ক অগ্রবাল ও  চেতেশ্বর পূজারা। গতকালই শুভমন গিল আউট হয়ে গিয়েছিলেন। ভারতের লিড ছিল ৬৩ রান। এদিন দলের ৩২ রানে ফিরে যান পূজারা। তিনি করেন ২২ রান। এরপর দলের ৪১ রানে আজিঙ্কা রাহানে (৪) আউট হন। ৫১ রানে জোড়া ধাক্কা খায় ভারত। আউট হন ময়াঙ্ক (১৭) ও রবীন্দ্র জাডেজা।

শ্রেয়স আউট হওয়ার পর ঋদ্ধিমানের সঙ্গে ব্যাট করতে আসেন অক্ষর পটেল। প্রথম ইনিংসে ঝলমলে শতরান করেছিলেন শ্রেয়স। এরপর দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি এল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget