এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: ০ রানে আউট পূজারা, বিরাট, ময়ঙ্কের অর্ধশতরান, ভারত ১১১/৩

India vs New Zealand, Second Test, Day 1: ৮০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। তারপর তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা এবং চার নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান।

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা পানের বিরতিতে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১১১। ৮০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। তারপর তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা এবং চার নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান। ওপেনার শুভমান গিল ৭১ বলে ৪৪ রান করে আউট হয়ে গিয়েছেন।

চা পানের বিরতিতে ক্রিজে ওপেনার ময়ঙ্ক আগরওয়াল (৫২) এবং শ্রেয়স আয়ার (৭)।

আজ শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার ময়ঙ্ক ও শুভমান। তবে তারপরেই পরপর তিন উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন আজাজ পটেল।

আউটফিল্ড ভেজা থাকায় আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ১২টায় খেলা শুরু হয়। তার আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথম টেস্টে দলে না থাকলেও, এই ম্যাচে দলে ফিরেছেন। তবে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে। 

কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে। 

জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন।

রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। তাঁর বাঁ কনুইয়ের চোট এখনও ভোগাচ্ছে। তার ফলেই তিনি ওয়াংখেড়েতে খেলতে পারছেন না। উইলিয়ামসনের বদলে এই টেস্টে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget