এক্সপ্লোর

হার্দিকের অনুপস্থিতিতে তিন পেসার রাখতে হয় দলে, বললেন কোহলি

নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেওয়ার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম কোহলি। এই সিরিজের আগে টিম কম্বিনেশন নিয়ে এখনও একটা বিষয় ভাবাচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। আর তা হল, বিতর্কিত মন্তব্যের জন্য সাসপেন্ড ক্রিকেটার হার্দিক পান্ড্যর অনুপস্থিতি। এ জন্য প্রথম একাদশে একজন অতিরিক্ত সিমারকে রাখতে হচ্ছে। দলে একজন অতিরিক্ত পেসার রাখার পরীক্ষা এখনও পর্যন্ত সেভাবে কার্যকরী প্রতিপন্ন হয়নি। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দুই পেসার খলিল আহমেদ ও মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্ত তাঁরা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। অন্যদিকে, হার্দিকের জায়গায় দলে আসা বিজয় শঙ্কর মেলবোর্নে সিরিজে নির্ণায়ক ম্যাচে ছয় ওভার বোলিং করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে কোহলিকে দলের সঠিক বোলিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছেন, বিষয়টি অলরাউন্ডারের ওপর নির্ভর করছে। বিশ্বের সেরা দলগুলির দিকে তাকালে বোঝা যাবে যে, তাদের দলে অন্তত দুজন অলরাউন্ডার রয়েছে। কোনও কোনও দলে তিনজন। এতে বোলিংয়ের ক্ষেত্রে বিকল্প পাওয়া যায়। অলরাউন্ডার না থাকলেও তৃতীয় ফাস্ট বোলার খেলানোকে বিকল্প হিসেবে ভাবেন কোহলি। তিনি বলেছেন, বিজয় শঙ্কর ও হার্দিকের মতো কেউ না থাকলে তিন পেসার নিয়ে নামার কথা ভাবা যায়। কোনও অলরাউন্ডার যদি কয়েক ওভার ঠিকঠাক বোলিং করে দিতে পারেন, তাহলে আর দুই ফাস্ট বোলারের সঙ্গে পরিবেশ স্পিনারদের একেবারেই প্রতিকূল না হলে আরও একজন পেসারকে খেলানোর প্রয়োজন পড়ে না। ম্যাকলিন পার্কে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে এভাবে কার্যত হার্দিকের অনুপস্থিতির প্রসঙ্গটি তুলে ধরলেন বলে মনে করা হচ্ছে। সিরিজ জয়কে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম কম্বিনেশন নিয়ে নমনীয় মনোভাবই বজায় রাখতে চান।

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
Nikhil Chaudhary: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
IPL 2027: তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?
তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?
Harbhajan Singh: 'লজ্জাজনক'ভাবে জয় উদযাপন, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ হরভজনের
'লজ্জাজনক'ভাবে জয় উদযাপন, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ হরভজনের

ভিডিও

Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget