এক্সপ্লোর

Ind vs NZ, T20 World Cup: ভারত নয়, নিউজিল্যান্ডের স্ট্র্যাটেজিতে মজেছেন তেন্ডুলকর

Sachin Tendulkar: মাস্টার ব্লাস্টার প্রশংসা করলেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ও তাঁর দলের। কিউয়ি অধিনায়কের প্রশংসা করেছেন সচিন।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পরপর দুই ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাওয়ার মুখে ভারত। অভাবনীয় কিছু না ঘটলে সেমিফাইনালে যাওয়া কঠিন বিরাট কোহলিদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের কৌশলের সমালোচনা করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার প্রশংসা করলেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ও তাঁর দলের।

কিউয়ি অধিনায়কের প্রশংসা করেছেন সচিন। তাঁর মতে, রবিবার টসে জিতে ফিল্ডিং নেওয়ার পরে প্রথম বল থেকেই উইলিয়ামসনের ফিল্ডিং সাজানো থেকে বোলিং পরিবর্তন - সবকিছুই ছিল প্রশংসনীয়। সচিন বলেছেন, ‘কেনের পরিকল্পনা অসাধারণ ছিল। প্রথম ছ’ওভারে যদি দেখি, তাহলে দেখব আমরা ৩৫ রান করেছিলাম ২ উইকেট হারিয়ে। তার মধ্যে পাঁচ ওভারে এসেছিল ২০ রান। আর অ্যাডাম মিলনের একটি ওভারে আসে ১৫ রান। আমার জন্য ম্যাচের একটা গুরুত্বপূর্ণ সময় ছিল ৬-১০ ওভার। যে সময়টা আমরা একেবারেই স্বাধীনভাবে রান করতে পারিনি। এই সময়টা গুরুত্বপূর্ণ ছিল। সহজে সিঙ্গেলস আসেনি। যা ব্যাটারদের উপর চাপ বাড়ায়। ফলে তাঁরা বড় শট খেলতে গিয়েছিল। সেখানেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। রোহিত (শর্মা), বিরাট (কোহলি) একইভাবে আউট হয়েছে। পন্থ আসার সঙ্গে সঙ্গেই পেসারকে আনা হয়েছে। স্পিনারদের প্রান্ত বদল করা হয়েছে। ওকে মারতে গেলে বড় বাউন্ডারি পেরিয়ে চার ছয়-মারতে হতো। সব মিলিয়ে দারুণ রণকৌশল নিয়েছিল নিউজিল্যান্ড।'

ইউটিউবে স্পিনের পাঠ, ভারতে জন্মগ্রহণ করা স্পিনার বিশ্বকাপে ভারতেরই আতঙ্ক!

সচিন যোগ করেছেন, ‘ইশ সোধি আর মিচেল স্যান্টনার খুব ভালো বল করেছে। দু’জনে ৮ ওভারে মাত্র ৩২ রান দিয়েছে। এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। কম রানের পুঁজি নিয়ে নিয়ে বল করতে নামলে পাওয়ার প্লেতে উইকেট তাড়াতাড়ি ফেলা দরকার ছিল। বুমরা ছাড়া আর কারও বলে সেভাবে ধার লক্ষ্য করিনি। বরুণকে দিয়ে আমরা বোলিং শুরু করিয়েছিলাম। ও বিস্ময় স্পিনার বলে আশা ছিল যদি উইকেট চলে আসে। কিন্তু তা সম্ভব হয়নি। ভারতের জন্য কালকের দিনটা খারাপ ছিল।'

তবে কোহলিদের পাশে দাঁড়িয়েছেন সচিন। বলেছেন, 'এরকম হয় মাঝে মধ্যে। কালকের ম্যাচ নিয়ে আর এর বাইরে বলার কিছু নেই। আমি আশা করছি সামনের ম্যাচগুলিতে ভারত ভালো করবে। আমার তরফ থেকে শুভেচ্ছা থাকল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget