এক্সপ্লোর

IND vs SA 3rd ODI: কেপটাউনে টস জিতে প্রথমে বোলিং ভারতের, একাদশে ৪ পরিবর্তন

IND vs SA 3rd ODI: সেই মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৪ টে বদল করল ভারতীয় দল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কে এল রাহুল। 

কেপটাউন: শেষ ওয়ান ডে ম্যাচে যে কিছু বদল আসতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। সেই মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৪ টে বদল করল ভারতীয় দল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কে এল রাহুল। সেই সময়ই একাদশে ৪টে বদলের কথা উল্লেখ করেন ভারত অধিনায়ক। শেষ ওয়ান ডে-র জন্য রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার ও ভুবনেশ্বর কুমারকে বসানো হয়েছে। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ ও দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা একাদশেও একটি বদল করা হয়েছে। তাবরেজ শামসিকে বসিয়ে ডিয়োয়েন প্রিটোরিয়াসকে খেলানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ের মুখ দেখতে পারেননি রাহুল। টেস্ট হারতে হয়েছে জোহানেসবার্গে। এরপর পার্লে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। কিন্তু তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী রাহুল টসের সময় বলছেন, ''উইকেট দারুণ। বোলাররা খুব সুবিধে পাবে বলেই আশা করছি। দ্রুত কিছু উইকেট তুলে নিতে চাই আমরা। ছেলেরা সবাই তাঁদের কাজ জানে। ভীষণভাবে পেশাদার। সবার ক্রিকেটের প্রতি প্যাশন রয়েছে। আলাদা করে কাউকে কিছু বলার দরকার পড়ে না। আমরা টস জিতেছি। আশা করি খেলার শুরু থেকেই ভাল করতে পারব আমরা। ছেলেরা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। দলের প্রত্যেকের প্রতি আস্থা রয়েছে আমার।''

উল্লেখ্য, এই ম্যাচের আগেই সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্বও একাদশে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দীপক চাহারকে দেখতে চেয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ''আমার মনে হয় এখন দীপক চাহারকে সুযোগ দেওয়া উচিত। ও অনেকটা ভুবির মতোই বোলার। আর তাছাড়া লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও খুব ভাল। ভুবির বদলি হিসেবে তৃতীয় ওয়ান ডে ম্যাচে চাহারকেই দেখতে চাই আমি।'' 

আরো পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া-রাজীব জুটি

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget