এক্সপ্লোর

Ind vs SA 3rd Test: সাহসী সিদ্ধান্ত বিরাটের, কেপ টাউনে লাঞ্চে ভারতের স্কোর ৭৫/২

IND vs SA, 3rd Test, Newlands Cricket Ground: লাঞ্চ পর্যন্ত ১৫ রান করে ক্রিজে ভারত অধিনায়ক। বড় রানের সম্ভাবনা তৈরি করছে তাঁর ব্যাট। পূজারা ৪৯ বলে ২৬ রান করে ক্রিজে। সাবলীল ভাবে ব্যাটিং করেছেন।

কেপ টাউন: ইতিহাসের সামনে দাঁড়িয়ে সাহসী সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। সেই নিউল্যান্ডস, যেখানে ভারত কোনওদিন কোনও টেস্ট ম্যাচ জেতেনি। যে মাঠে বরাবর দাপট দেখিয়ে এসেছেন পেসাররা। যদিও সিরিজ জিততে মরিয়া ভারতীয় শিবির প্রথম ব্যাটিং করে যেন বার্তা দিতে চাইল যে, লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।

প্রথম দিন প্রথমে ব্যাট করে মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের স্কোর ২ উইকেটে ৭৫ রান। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। ১১.২ ওভারে ৩১ রান যোগ করেন তাঁরা। কিন্তু এরপরই প্রত্যাঘাত প্রোটিয়া বোলারদের। রাহুলকে (১২) ফিরিয়ে দেন ডুয়ান অলিভিয়ের। তার ৬ বল পরেই ময়ঙ্ককে ফেরান কাগিসো রাবাডা। যিনি এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন। চলতি সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারিও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। ১৫ রান করে ফেরেন ময়ঙ্ক। বিনা উইকেটে ৩১ থেকে ৩৩/২ হয়ে যায় ভারতের স্কোর।

ঠিক যখন মনে করা হচ্ছিল, ফের একবার দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তির সামনে নতজানু হয়ে পড়বে ভারতীয় ব্যাটিং, তখনই পাল্টা লড়াই শুরু করেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। পিঠের চোটের জন্য জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি কোহলি। সিরিজ নির্ণায়ক টেস্টে মাঠে ফিরলেন। লাঞ্চ পর্যন্ত ৫০ বলে ১৫ রান করে ক্রিজে ভারত অধিনায়ক। বড় রানের সম্ভাবনা তৈরি করছে তাঁর ব্যাট। অন্যদিকে পূজারা ৪৯ বলে ২৬ রান করে ক্রিজে। সাবলীল ভাবে ব্যাটিং করেছেন। অলিভিয়েরের শর্ট বলে পুল করে বাউন্ডারিও মেরেছেন।

চোটের জন্য এই ম্যাচে খেলছেন না পেসার মহম্মদ সিরাজ। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তাঁর পরিবর্তে ভারতের প্রথম একাদশে জায়গা পেয়েছেন উমেশ যাদব।

আরও পড়ুন: করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অনিশ্চিত

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget