এক্সপ্লোর

সমস্ত ফরম্যাটেই ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া ঋষভ পন্থ, বললেন সৌরভ

সাম্প্রতিক ফর্মের জন্য নানা মহলে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরইমধ্যে ঋষভের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

নয়াদিল্লি: সাম্প্রতিক ফর্মের জন্য নানা মহলে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরইমধ্যে ঋষভের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক কিছু ম্যাচে ঋষভ যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন, সেজন্য সমালোচনার মুখে পড়েছেন ঋষভ। সৌরভ কিন্তু এ ব্যাপারে বলেছেন, যত সময় গড়াবে ততই ভারতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যানের খেলার উন্নতি ঘটবে। সৌরভ বলেছেন, পন্থের শট বাছাই নিয়ে অনেক কথা হচ্ছে। কথাটা এখন ঠিক। কিন্তু সবাইকে বুঝতে হবে যে, ও শিক্ষা নেবে এবং আরও ভালো হয়ে উঠবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি টি ৩০ ম্যাচে ঋষভ ১৯ ও ৪ রান করেছেন। দুটি ম্যাচেই বড় শট খেলতে গিয়ে তিনি আউট হন। কিন্তু সৌরভ মনে করছেন, দিল্লির স্ট্যাম্পার লম্বা দৌড়ের ঘোড়া এবং ভারতীয় দলের সব ধরনের ফরম্যাটেরই সমাধান হয়ে উঠতে পারেন। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ভারতীয় দলে বেশ কয়েকজন তরুণ ব্যাটসম্যান। তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধিনায়কের সমর্থন। তাদের মধ্যে সবার প্রথমে রয়েছে ঋষভ পন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ওর আগমন দুর্দান্ত হয়েছে বলেই মনে করছেন সৌরভ। সমস্ত ফরম্যাটেই ভারতীয় দলে ঋষভ সমাধান হতে পারে বলে মনে করেন তিনি। সৌরভ বলেছেন, ও ম্যাচ উইনার ও ভারতের লম্বা দৌড়ের ঘোড়া। ভবিষ্যতে মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসেবে ঋষভের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। কিন্তু তিনি নিজেই সমালোচকদের কথা বলার পর্যাপ্ত সুযোগ করে দিয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতের পারফরম্যান্স নিয়ে খুব বেশি কাটাছেঁড়ায় যেতে নারাজ সৌরভ। তিনি বলেছেন, ঘরের মাঠে ভারত শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের (১-১) ফলাফলে খুশির কিছু নেই। কিন্তু খেলায় এমনটা ঘটেই থাকে। পিছিয়ে থেকেও যেভাবে সিরিজে সমতা ফিরিয়েছে, সেজন্য দক্ষিণ আফ্রিকারও প্রশংসা করতে হবে। তিনি বলেছেন, আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তাই অনেকেই কথা বলবেন, মতামত দেবেন, এমনটা হবে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিরাট কোহলি। দীর্ঘমেয়াদে তিনি যাতে ধৈর্য্য অটুট রাখতে পারেন, তাই-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সেরা শিরোনাম

India vs Ireland Live: হর্ষিতের দুরন্ত স্পেল, নজর কাড়লেন বাকি ভারতীয় পেসাররাও, প্রথম টি-টোয়েন্টিতে ভারতের লক্ষ্য ১৮৩
হর্ষিতের দুরন্ত স্পেল, নজর কাড়লেন বাকি ভারতীয় পেসাররাও, প্রথম টি-টোয়েন্টিতে ভারতের লক্ষ্য ১৮৩
IND vs IRE: খেলছে না বৈভব, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং শ্রেয়সদের, কেমন হল একাদশ?
খেলছে না বৈভব, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং শ্রেয়সদের, কেমন হল একাদশ?
FIFA World Cup 2026: ভেঙে গেল সমস্ত রেকর্ড, আধা বিশ্বকাপেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল ২০২৬
ভেঙে গেল সমস্ত রেকর্ড, আধা বিশ্বকাপেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল ২০২৬
IND vs IRE: বৈভবের অভিষেক ঘিরে প্রত্যাশা তুঙ্গে, আজ কখন শুরু হবে ভারত-আয়ার্ল্যান্ড ম্য়াচ? কোথায়ই বা দেখবেন?
বৈভবের অভিষেক ঘিরে প্রত্যাশা তুঙ্গে, আজ কখন শুরু হবে ভারত-আয়ার্ল্যান্ড ম্য়াচ? কোথায়ই বা দেখবেন?

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
Embed widget