এক্সপ্লোর

IND vs SA: শেষ ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলে এই ২ টো পরিবর্তন দেখতে চাইছেন আজহার

IND vs SA: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় ম্যাচটি খেলতে নামবে ২ দল। আজ ভারতীয় দলে দেখতে চাইছেন মহম্মদ আজহারউদ্দিন।

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ওয়ান ডে ম্যাচে ২টো বদল ভারতীয় দলে দেখতে চাইছেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। প্রাক্তন ভারত অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, জশপ্রীত বুমরাকে যেন শেষ ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। এমনকী আরেক সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকেও বিশ্রাম দিতে চাইছেন আজহারউদ্দিন। বদলে ২ তরুণ ক্রিকেটার নভদীন সাইনি ও মহম্মদ সিরাজকে দলে নিতে চাইছেন আজহারউদ্দিন। 

উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় ম্যাচটি খেলতে নামবে ২ দল। আগের ২ ম্যাচেই ভারতীয় বোলিং ব্যর্থতা চোখে পড়েছে। জশপ্রীত বুমরা তবুও খানিকটা সফল হলেও ভুবনেশ্বর কুমারকে ফর্মের ধারকাছে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আগামী সিরিজে তাঁর জাতীয় দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন যে ভক্তদের প্রশ্নের উত্তর তিনি দেবেন। সেখানেই একজন তাঁকে প্রশ্ন করেন যে কেপটাউন ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে কোনো পরিবর্তন চান কি না তিনি। সেখানেই কমেন্টে আজহার লেখেন, ''আমি চাই ভারতীয় একাদশে ২ অভিজ্ঞ পেসার বুমরা ও ভুবনেশ্বরকে বিশ্রাম দেওয়া উচিত। তাঁদের বদলে ২ তরুণ ক্রিকেটার নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজকে খেলানো উচিত।''

এদিকে, সিরিজ জিতলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে-তে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়তে হল গোটা দক্ষিণ আফ্রিকা দলকে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

২১ জানুয়ারি পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আর সেই কারণেই জরিমানার কবলে পড়তে হল তেম্বা বাভুমার ছেলেদের। নির্ধারিত সময়ে ৫০ ওভারের কোটা শেষ করতে না পারায় পুরো দলকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে আইসিসির তরফে। নির্ধারিত সময়ের বাইরে সময় নিয়ে একটি ওভার শেষ করে প্রোটিয়া বাহিনী। ফলে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget