এক্সপ্লোর

Ind Vs SA ODI: নতুন কীর্তির সামনে রাহুল, এই নজির ভারতের কারও নেই

K L Rahul: বুধবার ভারতীয় দলের ২৬তম অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে টস করতে যাবেন রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন কীর্তি গড়তে চলেছেন তিনি। যে নজির ভারতের আর কারও নেই।

পার্ল: চোটের জন্য রোহিত শর্মা (Rohit Sharma) নেই। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতকে (Ind vs SA) নেতৃত্ব (KL Rahul) দিচ্ছেন কে এল রাহুল। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন কীর্তি গড়তে চলেছেন তিনি। যে নজির ভারতের আর কারও নেই।

বুধবার ভারতীয় দলের ২৬তম অধিনায়ক হিসাবে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে টস করতে যাবেন রাহুল। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর ওয়ান ডে নেতৃত্বের অভিষেক হবে দক্ষিণ আফ্রিকায়।

নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েই নিজের ব্যাটিং পোজিশন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল। জানালেন, রোহিতের অনুপস্থিতিতে তিনি ওপরের দিকে ব্যাট করবেন। সব কিছু ঠিকঠাক চললে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ইনিংস ওপেন করার কথা রাহুলের।

ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে পার্ল থেকে জুম কলে সাংবাদিকদের রাহুল বলেন, 'গত ১৪-১৫ মাসে কখনও ৪ তো কখনও ৫ নম্বরে ব্যাটিং করেছি। তখন দলের তাই প্রয়োজন ছিল। এখন রোহিতের অনুপস্থিতিতে আমি ওপরের দিকে ব্যাট করব।'

প্রসঙ্গত, ভারতের হয়ে রোহিত ইনিংস ওপেন করেন আর মনে করা হচ্ছে তাঁর ভূমিকাতেই ব্যাট হাতে উত্তীর্ণ হতে চান রাহুল। ২০২০ সালের জানুয়ারি থেকে চার নম্বর বা তারও নীচে ব্যাট করে ১০ ওয়ান ডে ম্য়াচে ৫৫৪ রান করেছেন রাহুল। তাঁর ব্যাটিং গড় ৬৯.২৫। স্ট্রাইক রেট ১০৯.৯২। তবে ব্য়াটিং অর্ডার পাল্টানোর ইঙ্গিত দিয়ে রাহুল বলেছেন, 'আমরা এমন দল হয়ে উঠতে চাই না যাদের নিয়ে লোকজন আগাম সব ভেবে নিতে পারবে। কোনও কোনও ম্যাচে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে আমাকে ব্যাট করতে হবে কারণ দলের তখন সেটাই প্রয়োজন থাকতে পারে। আমার মাঝে মধ্যে ওপেনও করতে হবে যাতে আমার কোনও সমস্যা নেই আর দলেরও সকলে সেটা বোঝে। দলগত খেলায় দলের কৌশল ও পরিকল্পনা অনুযায়ী সকলকেই নমনীয় হতে হয়। সকলকেই সব কিছুর জন্য তৈরি থাকতে হবে।'

ওয়ান ডে-তে ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget