এক্সপ্লোর

IND vs SA: পন্থের শট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ দ্রাবিড় কী বললেন?

IND vs SA: হারের পরই দলের ব্যাটিং ইউনিটকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন হেডকোচ রাহুল দ্রাবিড়। আর দলের তরুণ উইকেট কিপার ঋষভ পন্থের ব্যাটিংয়ে বেশ অখুশি ভারতীয় দলের কোচ।

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে ভারতীয় দলকে। হারের পরই দলের ব্যাটিং ইউনিটকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন হেডকোচ রাহুল দ্রাবিড়। আর দলের তরুণ উইকেট কিপার ঋষভ পন্থের ব্যাটিংয়ে বেশ অখুশি ভারতীয় দলের কোচ। আগ্রাসী খেলার সঠিক সময়টা বাছা দরকার। জোহানেসবার্গ টেস্টে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়া নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। 

জোহানেসবার্গ টেস্টের পর সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় বলেন, ''আমরা জানি ঋষভ পন্থ অগ্রাসী ক্রিকেটার এবং ও ওভাবে খেলেই সাফল্য পেয়েছে। তবে হ্যাঁ, অগ্রাসী খেলার একটা সময় থাকে। সেই সময়টা বোঝা দরকার। ওকে পজিটিভ খেলতে কেউ বারণ করবে না। তবে জানতে হবে কখন অগ্রাসী খেলা উচিত।'' ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল আরো বলেন, ''যখন তুমি সবে মাত্র ক্রিজে এসেছ, নিজেকে একটু সময় দেওয়াই যুক্তিযুক্ত। আমরা সবাই জানি পন্থ কী করতে পারে তা সম্পর্কে। ও ম্যাচের রঙ বদলে দিতে পারে যে কোনো সময়। তাই আমরা কখনই ওকে অন্যভাবে খেলতে বলব না বা ইতিবাচক ভঙ্গিটা কেড়ে নিতে চাইব না। তবে কখন আক্রমণ করতে হবে, সেটা বোঝা দরকার।''

এদিকে, ডিন এলগারের (Dean Elgar) (অপরাজিত ৯৬) দুরন্ত ব্যাটিংয়ে ভরে করে প্রোটিয়াদের প্রত্যাঘাত। ওয়ান্ডারার্সে (Wandereres Stadium) ভারতকে (Indian Cricket Team) ৭ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা (South Africa)। যার ফলে কেপটাউনে (Capetown) আগামী ১১ জানুয়ারি থেকে আয়োজিত হতে চলা টেস্ট ম্যাচ হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারক।

পিঠের ব্যথায় বিরাট কোহলি (Virat Kohli) খেলতে না পারেননি এই টেস্টে। অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের প্রথম ইনিংস অবশ্য মাত্র ২০২ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে শার্দুল ঠাকুরের শানদার বোলিংয়ে ভর করে ২২৯ রানে প্রোটিয়াদের প্রথম ইনিংস থামিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ফের ব্যর্থতাই সঙ্গী হয় ভারতীয় ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ২৬৬ রান। জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়েই চতুর্থ দিনের শেষপর্বে জয়ের লক্ষ্যমাত্রা ২৪৩ রানে পৌঁছে যান প্রোটিয়ারা। অধিনায়কোচিত ইনিংস খেলেন এলগার।

 
 

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget