এক্সপ্লোর

IND vs SA: এলগারের দুরন্ত সেঞ্চুরি, দ্বিতীয় দিনের চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৪/৩

IND vs SA, 1st Test: চা পানের বিরতি পর্যন্ত ১৯৪/৩ বোর্ডে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শতরান করে অপরাজিত রয়েছেন এলগার। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অভিষেক কারী বেডিংহাম। 

সেঞ্চুরি: সকালটা ছিল কে এল রাহুলের। নিজের টেস্ট কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু দিনের প্রথম ঘণ্টা বাদ দিলে বাকি সময়টা সেঞ্চুরিয়ন টেস্টের চা পানের বিরতি পর্যন্ত ম্য়াচের রাশ নিজেদের দখলে নিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। তার মূল্যে দলের সিনিয়র ব্যাটার ডিন এলগার। নিজের শেষ টেস্ট সিরিজে দুরন্ত শতরান হাঁকিয়ে এখনও ক্রিজে রয়েছেন তিনি। ভারত ২৪৫ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে চা পানের বিরতি পর্যন্ত ১৯৪/৩ বোর্ডে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শতরান করে অপরাজিত রয়েছেন এলগার। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অভিষেক কারী বেডিংহাম। 

ভারতের ২৪৫ রানের জবাবে এইডেন মারক্রামের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন এলগার। কিন্তু দ্রুত মারক্রামের উইকেট হারায় প্রোটিয়া বাহিনী। এরপর টোনি ডি জর্জির সঙ্গে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এলগার। জর্জি ক্রিজে সেট হয়েও শেষ পর্যন্ত ২৮ রানের ইনিংস খেলে বুমরার বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। রান পাননি কিগান পিটারসেন। ২ রান করে প্লে ডাউন হয়ে যান তিনি। এরপর অভিষেককারী ডেভিড বেডিংহামের সঙ্গে জুটি বেঁধে দলকে ১৯৪-তে পৌঁছে দেন। নিজের শেষ টেস্টে সিরিজে ১৪ তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন এলগার। সেঞ্চুরি হাঁকানোর পথে ১৯টি বাউন্ডারি মারেন তিনি। 

উল্লেখ্য, কাগিসো রাবাডার আগুনে বোলিংয়ে একসময় ভারতীয় দল ২৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল। যশস্বী জয়সওয়াল (১৭), রোহিত শর্মা (৫), শুভমন গিলদের (২) নিয়ে তৈরি ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের ৬৮ রানের পার্টনারশিপ ভারতীয় দলের ইনিংসকে কিছুটা স্থিরতা প্রদান করলেও, দুই তারকাকেই যথাক্রমে ৩৮ ও ৩১ রানে ফেরান রাবাডা। 

তবে এখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন রাহুল। তাঁকে প্রথমে সঙ্গ দেন শার্দুল ঠাকুর, তারপর মহম্মদ সিরাজ। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়েই দুরন্ত লড়াই চালান রাহুল। আট উইকেটের বিনিময়ে ২০৮ রানে প্রথম দিন শেষ করে ভারতীয় দল। দ্বিতীয় দিনে মেঘলা আবহাওয়া সিরাজ বেশ খানিকচা সময় রাহুলকে সঙ্গ দেন। তবে পরিস্থিতি বুঝে পাল্টা আক্রমণ চালান রাহুলও। দুরন্ত ছক্কা মেরে নিজের কেরিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি হাঁকান তিনি। মাত্র দ্বিতীয় ভারতীয় টেস্ট কিপার হিসাবে 'SENA' দেশে শতরান হাঁকালেন রাহুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget