এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন এই চার ক্রিকেটার

নয়াদিল্লি: সেঞ্চুরিয়ন টেস্টে হারের পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছে। প্রথম টেস্টে কেপটাউনেও হেরে গিয়েছিল ভারত। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সিরিজে হারের ফলে সিরিজের নিয়মরক্ষার ম্যাচে কোপ পড়তে পারে দলের কয়েকজন প্রথমসারির ক্রিকেটারের ওপর। তাঁদের মধ্যে দু-একজনের প্রথম থেকেই প্রথম একাদশে বাইরে থাকার সম্ভাবনা ছিল। এবার যে খবর পাওয়া গিয়েছে, তাতে ইঙ্গিত, ওয়ান্ডারার্স টেস্টে দু-একজন নয়, চার প্রথমসারির ক্রিকেটারকে দলের বাইরে রাখা হতে পারে। গত দুটি টেস্টেই দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে ভারতের কোনও ব্যাটসম্যানই টিকে থাকতে পারেননি। সেঞ্চুয়িয়নের পিচে সেরকম বাউন্স বা সুইং ছিল না। এরপরও ভারতীয় ব্যাটসম্যানরা কোনও লড়াই না করেই আত্মসমর্পণ করেছেন। জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া। অথচ উইকেট এমন ছিল না যে, ওই রান তাড়া করা সম্ভব ছিল না। প্রথম একাদশে জায়গা খুইয়ে প্রায় চার খেলোয়াড়কে ব্যর্থতার মাশুল গুণতে হতে পারে। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনেই টিম ম্যানেজমেন্টের অনুরোধে নির্বাচকরা যখন দীনেশ কার্তিককে দক্ষিণ আফ্রিকা পাঠান, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, তৃতীয় টেস্টে দলে থাকছেন না উইকেটরক্ষক পার্থিব পটেল। কেপটাউন তো বটেই সেঞ্চুরিয়নেও খেলানো হয়নি আজিঙ্কা রাহানেকে। এনিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন। তাঁর জায়গায় খেলানো হয় রোহিত শর্মাকে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে ৪৭ রান তৃতীয় টেস্টে বাদ পড়ার খাঁড়া থেকে তাঁকে রক্ষা করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় বিসিসিআই-এর সূত্র উল্লেখ করে খবরে জানানো হয়েছে, পার্থিব ও রোহিতই নয়, চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়ও সম্ভবত তৃতীয় টেস্টে দলের বাইরেই থাকবেন।

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget