এক্সপ্লোর

IND vs SL 2nd Test:বুমরা, শামির দাপট, প্রথম দিনের শেষে ৮৬ রানে ৬ উইকেট খুইয়ে কোণঠাসা শ্রীলঙ্কা 

IND vs SL 2nd Test:ভারতের হয়ে বুমরা ৭ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। এরমধ্যে ৩ ওভার মেডেন। মহম্মদ শামি ৬ ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।


ব্যাঙ্গালোর: প্রথম ইনিংসে ২৫২ রানে গুটিয়ে গেলেও ব্যাঙ্গালোর টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতেই। সৌজন্য পেস ব্রিগেডের দাপট। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। দিন-রাতের গোলাপি বলের এই টেস্টে আগুনে বোলিং ভারতের পেস জুটি যশপ্রীত বুমরা ও মহম্মদ শামির। এর আগে ভারতের ইনিংস ২৫১ রানে শেষ হয়ে যায়। শ্রেয়স আয়ার ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন। 
ভারত অল আউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার হয়ে ইনিংসের সূচনা করতে নামেন কুশল মেন্ডিস ও অধিনায়ক দিমুথ করুণারত্নে। কিন্তু ভারতের পেসারদের দাপটে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। ভারতকে প্রথম সাফল্য এনে দেন বুমরা। মেন্ডিসকে ফিরিয়ে আঘাত হানেন তিনি। মেন্ডিস মাত্র ২ রান করে আউট হয়ে যান। করুণারত্নেও মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরত যান। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন লাহিরু থিরিমানে। কিন্তু তিনিও কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৬ বলে ৮ রান করে আউট হন তিনি। তাঁকেও আউট করেন বুমরা। 

মিডল অর্ডারে ব্যাট করতে এসে ধনঞ্জয় ডি সিলভাও বিশেষ কিছু করতে পারেননি। ২৪ বল খেলে মাত্র ১০ রান করে আউট হন তিনি। চরিথ অসালঙ্গাও মাত্র ৫ রান করে আউট হয়ে য়ান। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন। কিন্তু তাঁর এই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৫ বল খেলে ৪৩ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। 

ভারতের হয়ে বুমরা ৭ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। এরমধ্যে ৩ ওভার মেডেন। মহম্মদ শামি ৬ ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। অক্ষর পটেল ৫ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। 

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে দিন-রাতের গোলাপি বলের টেস্টে ভারতের প্রথম ইনিংস ২৫১ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বাধিক রান এল শ্রেয়স আয়ারের ব্যাট থেকে। অর্ধশতরান করলেন তিনি। শ্রেয়সের এই ঝলমলে ইনিংসে রয়েছে ১০ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি। দুরন্ত ব্যাটিংয়ে যখন শতরানের দিকে এগোচ্ছিলেন শ্রেয়স, ঠিক তখনই ৯২ রানে আউট হয়ে যান তিনি। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেকেই ড্রেসিংরুমে ফিরতে হল তাঁকে। 

টসে জেতার পর ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা ও ময়াঙ্ক অগ্রবাল। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র চার রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ময়াঙ্ক। রোহিতও বেশিক্ষণ বাইশ গজে টিকতে পারেননি। ২৫ বলে ১৫ রান করে তিনিও তাঁর ওপেনিং পার্টনারের পথ অনুসরণ করেন। রোহিতের ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হনুমা বিহারীও ক্রিজে জমে উঠতে পারেননি। ৮১ বল খেলে ৩১ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। 

আরও একবার অনুরাগীদের হতাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এবারও সেঞ্চুরি এল না তাঁর ব্যাট থেকে। ৪৮ বল খেলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি।

 

সেরা শিরোনাম

Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget