এক্সপ্লোর

Ind vs SL Preview: অর্শদীপ খেললে বাদ পড়বেন কে? পুণেতেই সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

BCCI: ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ।

পুণে: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নাটকীয় পরিস্থিতিতে জিতেছে ভারত (Ind vs SL)। ওয়াংখেড়েতে প্রথম থেকে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মাত্র ২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে ভারত। বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের।

আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।

একটা অংশের মত হচ্ছে, হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে। হর্ষল একটা সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বিশেষ করে তাঁর বলের গতি বেশি না হওয়ায় ব্যাটসম্যানেরা সহজেই তাঁর বাউন্সার বা স্লোয়ার বুঝে ফেলছেন। যে কারণে ব্যাটসম্যানদের খুব একটা চাপে ফেলতে পারছেন না হর্ষল। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে অর্শদীপকে খেলানো হতে পারে।

আবার কারও কারও মতে, উমরন মালিকের বদলে খেলানো উচিত অর্শদীপকে। উমরন যদিও প্রথম ম্যাচে আগুনে গতিতে বল করেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি টিম ইন্ডিয়া নেয় কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না।

যশপ্রীত বুমরাও প্রত্যাবর্তনের অপেক্ষায়। নিজের জায়গা ধরে রাখতে হলে তাই পারফর্ম করতেই হবে হর্ষলকে। চোট পেয়ে সম্ভবত এই ম্যাচের বাইরে সঞ্জু স্যামসন। পুরো দল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলেও সূত্রের খবর, মুম্বইয়েই রয়ে গিয়েছেন স্যামসন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

পুণেতে অবশ্য শ্রীলঙ্কার রেকর্ড ভাল। এখানে টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারানোর নজিরও রয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। প্রথম ম্যাচে অল্পের জন্য লক্ষ্যপূরণ হয়নি। সিরিজে সমতা ফেরাতে তাই মরিয়া থাকবে দাসুন শনাকারা।

আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget