এক্সপ্লোর

IND vs WI, 2nd T20I: পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়, কারণ শুনলে অবাক হওয়া নিশ্চিত

IND vs WI, 2nd T20I Delay: রাত আটটা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও. নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হচ্ছে না বলে জানানো হয়েছে।

সেন্ট কিটস: আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ভারত-ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI 2nd T20I)। ভারতীয় সময় অনুযায়ী রাত আটটা থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হল ম্যাচ শুরুর সময়।

বিপাকে ভারত

গোটা ওয়ান ডে সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ত্রিনিদাদেই খেলা হয়েছিল। চার ম্যাচ পরে এই প্রথম অন্য কোনও জায়গায় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-উইন্ডিজের। দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। এই ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসের সফরেই যত সমস্যা। ভারতীয় খেলোয়াড়রা (Indian Cricket Team) চরম বিপাকে পড়েছেন।

কারণ? আসলে দল এসে পৌঁছে গেলেও, ভারতীয় দলের লাগেজ সঠিক সময়ে এসে পৌঁছয়নি সেন্ট কিটসে। এর ফলেই বাধ্য হয়ে খেলা শুরু সময় পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুুযায়ী রাত আটটার সময় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতির জেরে তা শুরু হবে রাত ১০টায়।

 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতি

ইতিমধ্য়েই এই বিলম্বের কথা সরকারিভাবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে জানানো হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, 'ত্রিনিদাদ থেকে দরকারি লাগেজ সেন্ট কিটসে পৌঁছতে অনেকটাই দেরি হয়েছে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। ফলত আজকের ম্যাচ ১২.৩০ টার সময় (ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা) সময় শুরু হবে। এর জন্য সমর্থক, আমাদের স্পনসর, পার্টনার, যাদের যাদের সমস্যা হচ্ছে, সকলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।'

আরও পড়ুন: আজ জিতলেই পাকিস্তানের অনন্য় নজিরে ভাগ বসানোর হাতছানি ভারতের সামনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget