এক্সপ্লোর

IND vs WI: 'এই পিচে ব্যাট করা কঠিন ছিল', প্রথম টি-টোয়েন্টি জিতে কী বলছেন রোহিত?

IND vs WI T20: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ১৯০ রান বোর্ডে তুলে নেয়। রোহিত শর্মা ছাড়াও ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক।

ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজের বিশ্রামের পর টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন হিটম্যান। তবে ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ব্য়াটিং করা এই পিচে একদমই সহজ ছিল না। 

কী বলছেন রোহিত শর্মা?

গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এরপরই রোহিত শর্মা বলেন, ''পিচের প্রকৃতি, আমরা জানতাম কিছুটা কঠিন হতে চলেছে। শুরুতে শট মেকিং সহজ ছিল না। একই সময়ে, আমরা বুঝতে পারি যে যারা সেট রয়েছে, তাঁদের বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে হবে। বল বাছাই করে শট নির্বাচন করাটা খুব একটা সহজ ছিল না। পিচের প্রকৃতিও ছিল ধীরগতির।''

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ১৯০ রান বোর্ডে তুলে নেয়। রোহিত শর্মা ছাড়াও ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তবে এত রান বোর্ডে উঠবে, ভাবতেই পারেননি রোহিত। তিনি বলছেন, ''আমরা যখন ব্যাট করছিলাম শুরুর দিকে কখনও ভাবিনি যে এত রান বোর্ডে তুলতে পারব। ১৭০-১৮০ প্রথম ইনিংসে বোর্ডে তোলা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা পার স্কোরের বেশি বোর্ডে তুলতে পেরেছিলাম।''

রাহুলের বদলি সঞ্জু

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলি হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: জোড়া গোলে ঘানার বিরুদ্ধে জয়ে নেতৃত্ব দিয়েছেন গুরজিৎ, আজ ওয়েলসের সামনে মহিলা হকি দল

 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget