এক্সপ্লোর

commonwealth games 2022: জোড়া গোলে ঘানার বিরুদ্ধে জয়ে নেতৃত্ব দিয়েছেন গুরজিৎ, আজ ওয়েলসের সামনে মহিলা হকি দল

commonwealth games: ২০১৪-১৫ সালে হকি ওয়ার্ল্ড লিগের সেই ম্যাচে ঘানাকে ১৩-০ গোলে চূর্ণ করেছিল ভারত। শুক্রবারও শুরু থেকে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত সবিতা পুনিয়ারা ৫-০ গোলে জয় পান।

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল। ঘানার (Ghana) বিরুদ্ধে ৫-০ বিশাল ব্যবধানে জয় পেয়েছে হকি দল। ২ গোল করে দলকে জয়ে নেতৃত্ব দিয়েছেন গুরজিৎ কৌর। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে হকিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে এবার আরও ভাল ফল করার জন্য মরিয়া মহিলা দল। এর আগে একবারই হকিতে ঘানার মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা দল। ২০১৪-১৫ সালে হকি ওয়ার্ল্ড লিগের সেই ম্যাচে ঘানাকে ১৩-০ গোলে চূর্ণ করেছিল ভারত। শুক্রবারও শুরু থেকে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত সবিতা পুনিয়ারা ৫-০ গোলে জয় পান।

গতকালের ম্যাচের পর গুরজিৎ বলছেন, ''এই জয়ের ধারা ধরে রাখাই আমার লক্ষ্য। আমরা প্রতি ম্যাচেই ভাল পারফর্ম করতে চাই। আমি অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। আগামী ম্যাচে নিজের ভুলত্রুটি গুলো শুধরে তা কাজে লাগাতে চাই। যত বেশি সম্ভব গোল করতে চাই।''

গুরজিৎ আরও বলেন, ''আমার দলের জন্য এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই পয়েন্ট আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আমার মনে হয়েছিল স্কোর আরও ভাল হওয়া উচিত ছিল। কিন্তু জয় জয়ই। তাই অতীত নিয়ে আর ভাবছি না। সামনে ম্যাচই আমাদের ফোকাস এখন।''

কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের মহিলা দলের শুরুটা হল দুরন্তভাবে। প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত (Ind vs Ghana)। জোড়া গোল করে ভারতের জয়ের কারিগর গুরজিৎ কৌর। দলের হয়ে বাকি তিন গোল করেছেন নেহা, সঙ্গীতা কুমারী ও সালিমা টেটে।

আজ কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে বক্সিংয়ে নামবেন ভারতের লভলিনা বড়গোঁহাই। এছাড়াও আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে নামবেন প্রণতি নায়েক। ওয়েটলিফটিংয়ে নামবেন সাইকম মীরাবাঈ চানু।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে জয় দিয়ে শুরু, কী বলছেন কিদম্বী শ্রীকান্ত?

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে জয় দিয়ে শুরু, কী বলছেন কিদম্বী শ্রীকান্ত?

 

সেরা শিরোনাম

Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget