এক্সপ্লোর

IND vs WI: সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দ্রাবিড়, রোহিতকেই দিচ্ছেন সিরিজ সেরা নবাগত অর্শদীপ

Arshdeep Singh Reax: পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্সের পরই জাতীয় দলে ডাক চলে আসে অর্শদীপের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মোট ৭ উইকেট তুলে নিয়েছেন অর্শদীপ সিংহ।

ফ্লোরিডা: খুব বেশিদিন হয়নি যে তিনি সিনিয়র জাতীয় দলের অংশ হয়েছেন। ইংল্য়ান্ডের (England) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) জাতীয় দলে অভিষেক হয়েছিল। এরই মধ্যে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর নিয়ন্ত্রিত বোলিং, সুইংয়ের সামনে সমস্যায় পড়তে হয়েছেন বিশ্বের অনেক তারকা ব্যাটারকেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরা হওয়ার পর অর্শদীপ সিংহ যাবতীয় কৃতিত্ব কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও দলের অধিনায়ক রোহিত শর্মাকেই (Rohit Sharma) দিতে চাইছেন।

কী বলছেন অর্শদীপ সিংহ? 

পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্সের পরই জাতীয় দলে ডাক চলে আসে অর্শদীপের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মোট ৭ উইকেট তুলে নিয়েছেন অর্শদীপ সিংহ। ইকনমি রেট মাত্র ৬.৫৮। সিরিজ সেরার পুরস্কার নিয়ে অর্শদীপ বলছেন, ''জাতীয় দলের হয়ে খেলতে নামা যে কোনও সময়ে গর্বের। আমি মুহূর্তটা উপভোগ করছি ভীষণভাবে। রাহুল দ্রাবিড় স্য়ার আমাকে বলে দিয়েছিলেন যে ধাপে ধাপে এগােতে হবে। একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে দল এখন। আমিও তার অংশ। আলাদা কিছু করার চেষ্টা করিনি। নিজের ক্ষমতা অনুযায়ী বল করে গিয়েছি, তাতেই সাফল্য এসেছে।'' 

তরুণ এই বোলার আরও বলেন, ''উইকেট দেখেই আমাদের গেমপ্ল্যান সাজিয়েছিলাম আমরা। তাছাড়া দলের প্রত্যেকে নিজেদের বক্তব্য রাখে এই টিমে। আমরা কোচ ও অধিনায়কের কথা শুনে চলার চেষ্টা করি। তাঁরা যা বলেন, সেইভাবেই নিজের পারফরম্যান্স মেলে ধরার চেষ্টা করি।"

গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্য়াচে প্রথমে ব্যাট করে ১৮৮ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ১০০ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ শিবির। শ্রেয়স আইয়ার দুরন্ত অর্ধশতরান করেন। বল হাতে একাই ৪ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। ৩ উইকেট নেন কুলদীপ।

আরও পড়ুন: মেলেনি বিসিসিআইয়ের অনুমতি, বাতিল বাংলা দলের নামিবিয়া সফর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget