এক্সপ্লোর

Ind vs WI, T20 Series: ইডেনের ফাঁকা মাঠেই কি রোহিত-পোলার্ড টি-টোয়েন্টি সিরিজের মহারণ

Ind vs WI, T20 Series: রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও এ-ব্যাপারে আরও একটু সাবধানী বোর্ড। তাই, সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ সিরিজ।

কলকাতা: গত ২৩ জানুয়ারি আমরা প্রকাশ করেছিলাম যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইডেনে দর্শকশূন্য় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে। তেমনই ভাবনাচিন্তা ছিল বিসিসিআইয়ের। এবার সেই খবরে সিলমোহর প্রায় পড়েই গেল। ওয়ান ডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচও হবে ফাঁকা মাঠেই। যদিও সন্ধে পর্যন্ত সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই খবরের সত্যতা স্বীকার করেননি। তিনি জানিয়েছেন যে, বিসিসিআইয়ের তরফে এই নিয়ে কিছুই জানানো হয়নি এখনও তাঁকে। গত ২৩ জানুয়ারি আমরা যে খবর প্রকাশ করেছিলাম,

তা পড়ুন এই লিঙ্কে: ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের ইঙ্গিত বোর্ডের

৭৫ শতাংশ দর্শক নয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ হবে দর্শকশূন্য ইডেন গার্ডেন্সেই, সিদ্ধান্ত বিসিসিআইয়ের। রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও এ-ব্যাপারে আরও একটু সাবধানী বোর্ড। তাই, সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ সিরিজ। 

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরে। প্রথম দলের ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে সংখ্যাটা আর বাড়েনি। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৬ ফেব্রুয়ারি কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে। সূত্রের খবর, জৈব সুরক্ষা বলয়ে থাকা আর কোনও ক্রিকেটারের আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসেনি। প্রত্যেকেই নেগেটিভ রিপোর্ট এসেছে। সবাই অনুশীলনেও নেমে গিয়েছেন। 

এদিকে, বুধবারই আক্রান্ত হয়েছেন শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড ও শ্রেয়স আইয়ার। তালিকায় আছেন স্ট্যান্ডবাই প্লেয়ার নভদীপ সাইনিও। তাই পরিবর্ত প্লেয়ার হিসেবে এবার ওয়ান ডে সিরিজের জন্য ময়ঙ্ক অগ্রবালকে ভারতীয় দলে নেওয়া হল। 

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা। করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের ৭ সদস্য। তার মধ্যে রয়েছেন দলের ৪ ক্রিকেটার। এছাড়া কয়েক জন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত  দলের ক্রিকেটাররা  শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার ও নভদীপ সাইনি (স্ট্যান্ডবাই)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
Messi Wife Antonela: আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget