এক্সপ্লোর

IND vs ZIM: জাতীয় সঙ্গীতের সময় মৌমাছির কামড়ে অতিষ্ঠ ঈশান কিষাণ, সোশাল মিডিয়ায় শুরু বিতর্ক

IND vs ZIM: গতকাল ম্যাচের আগে দুই দলই জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়েছিল। চলছিল ভারতের জাতীয় সঙ্গীত। সেই সময় ক্যামেরা এক এক করে ভারতীয় দলের সদস্যদের দেখান।

হারারে: জিম্বাবোয়ে সিরিজের শুরু থেকেই একের পর এক সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। একে তো জলের সমস্যা, তার ওপর এবার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মৌমাছির (Bee) কামড়ে অতিষ্ট হতে হল ঈশান কিষাণকে (Ishan Kishan)। গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ই মৌমাছির অতর্কিত আক্রমণ। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ঠিক কী হয়েছিল?

গতকাল ম্যাচের আগে দুই দলই জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়েছিল। চলছিল ভারতের জাতীয় সঙ্গীত। সেই সময় ক্যামেরা এক এক করে ভারতীয় দলের সদস্যদের দেখান। যখন ঈশান কিষানকে ক্যামেরায় আনা হয় তখন দেখা যায় একটি পোকা তাঁকে বিরক্ত করছে। প্রথমে গালে ও তারপর সেখান থেকে উড়ে সোজা গিয়ে পড়ে ঈশানের কানে। সঙ্গে সঙ্গে ছটখট করে ওঠেন তিনি। লাফিয়ে পোকা তাড়াতে উদ্যত হন। তাঁর পাশে থাকা কুলদীপ যাদবও কিছুটা অপ্রস্তুতের মধ্যে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পোকাটা পালিয়ে যায়। সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানারকম মন্তব্য করতে থাকেন। অনেকেই ঈশান কিষাণকে ট্রোল করেন। আবার অনেকেই বলেন যে এমন পরিস্থিতিতে বাঁহাতি ভারতীয় ব্যাটারের আর কিছু করার ছিল না। তবে জিম্বাবোয়ে সফরে প্রথম ম্যাচ জয় বোধহয়  

দুর্দান্ত জয় দিয়ে শুরু

২০১৬ সালের পর আর জিম্বাবোয়ে সফরে যায়নি ভারতীয় দল। চলতি সফরের প্রথম ম্যাচে শুরুটা হল দুর্দান্তভাবে। ভারতীয় বোলারদের দাপটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল জিম্বাবোয়ে। তিনটি করে উইকেট পেলেন দীপক চাহার, অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। একটা সময় ৮৩/৬ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেখান থেকে রেগিস চাকাভা (৫১ বলে ৩৫ রান), ব্র্যাড ইভান্স (২৯ বলে ৩৩ অপরাজিত) ও রিচার্ড নারাভা (৪২ বলে ৩৪ রান) লড়াই করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। তবে ধবন-গিল দাপটে জিম্বাবোয়ের স্কোর সহজেই পেরিয়ে যায় ভারত। শনিবার, এবার দ্বিতীয় ওয়ান ডেতে ফের একই মাঠে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে।

আরও পড়ুন: গিলের মধ্যে এই প্রাক্তন অজি ক্রিকেটারের ছাপ দেখতে পাচ্ছেন সলমন বাট

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget