এক্সপ্লোর

Indian Football Team Update: দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ২-১ গোলে জয় ভারতের

India vs Nepal, international friendly: ভারতীয় দলের দুই গোলদাতা ফারুখ চৌধুরী ও অধিনায়ক সুনীল ছেত্রী। নেপালের হয়ে ব্যবধান কমান তেজ তামাঙ্গ। 

কাঠমাণ্ডু: নেপাল সফরে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল ভারতীয় দল। আজ কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ২-১ গোলে জয় পেয়েছে ভারতীয় দল। দুই গোলদাতা ফারুখ চৌধুরী ও অধিনায়ক সুনীল ছেত্রী। নেপালের হয়ে ব্যবধান কমান তেজ তামাঙ্গ। 

আজকের ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বিপীন সিংহের পরিবর্তে ফারুখকে নামান ভারতের কোচ ইগর স্টিম্যাচ। এই পরিবর্তন কাজে দেয়। ৬২ মিনিটে দুরন্ত প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন ফারুখ। এগিয়ে যায় ভারতীয় দল। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান সুনীল। ৮৭ মিনিটে নেপালের হয়ে ব্যবধান কমান তেজ তামাঙ্গ।

ভারতীয় দল এই ম্যাচে জয় পেলেও, রক্ষণ নিয়ে চিন্তা রয়েই গিয়েছে। নেপাল এদিন একাধিক সুযোগ পেয়েছিল। ৬৮ ও ৭৪ মিনিটে দু’টি সহজ সুযোগ নষ্ট করে নেপাল। এই সুযোগগুলি থেকে যদি গোল করতে পারতেন নেপালের ফুটবলাররা, তাহলে ভারতীয় দলের জয় পাওয়া কঠিন হত। রক্ষণ ছাড়াও ভারতীয় দলের আরও কিছু সমস্যা আছে। মিডফিল্ডারদের সঙ্গে স্ট্রাইকারদের বোঝাপড়া আরও ভাল করতে হবে। স্ট্রাইকারদের আরও সজাগ থাকতে হবে। গোলের সুযোগ নষ্ট করলে হবে না।

এবারের নেপাল সফরে প্রথম ম্যাচে একেবারেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি সুনীল ছেত্রীরা। আজকের ম্যাচে অবশ্য আগের ম্যাচের তুলনায় কিছুটা ভাল খেলেছে ভারতীয় দল। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে সুনীল, প্রীতম কোটাল, শুভাশিস বসুদের।

এদিন ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন অমরিন্দর সিংহ, প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিঙ্গলেসানা সিংহ, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, লালেঙ্গমাইয়া, বিপীন সিংহ, রহিম আলি, মনবীর সিংহ ও সুনীল ছেত্রী। প্রথমার্ধ শেষ হওয়ার পর বিপীনের বদলে মাঠে নামেন ফারুখ। ৬৬ মিনিটে মনবীরের বদলে মাঠে নামেন সুরেশ সিংহ। ৭৮ মিনিটে রহিমের বদলে মাঠে নামেন গ্ল্যান মার্টিনস।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget