এক্সপ্লোর

পাকিস্তানকে ৪-০ উড়িয়ে হকি এশিয়া কাপের ফাইনালে ভারত

ঢাকা: হকি এশিয়া কাপে ভারতের দাপট অব্যাহত। সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। গোল করলেন সতবীর সিংহ, হরমনপ্রীত সিংহ, ললিত উপাধ্যায় ও গুরজন্ত সিংহ। পাকিস্তানের গোলকিপার একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে না দিলে এবং ভারতের খেলোয়াড়রা সহজ সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়ত। ফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলত। কিন্তু জিতেই ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত ভারত। ফাইনালেও জয় ছাড়া কিছু ভাবছেন না হরমনপ্রীতরা। গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই খেলতে নেমেছিলেন গুরজন্তরা। তবে আজ ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি, এত সহজ জয় পাবে ভারত। দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত কোনও গোল হয়নি। ২৮ মিনিটে হরমনপ্রীত ক্রসবারে মেরে গোলের সুযোগ নষ্ট করেন। ৩৯ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন সতবীর। তৃতীয় কোয়ার্টারের শেষ এই একগোলেই এগিয়েছিল ভারত। ৪৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বরুণ কুমার। এরপর তিনটি আক্রমণ বাঁচিয়ে দেন পাকিস্তানের গোলকিপার। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। এই গোলটাই পাকিস্তানের যাবতীয় প্রতিরোধ শেষ করে দেয়। পরের মিনিটেই ভারতের হয়ে তৃতীয় গোল করেন ললিত। ৫৭ মিনিটে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন গুরজন্ত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup 2026: বিশ্বজয়ের পরেই রেকর্ড আর্থিক পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের, সূর্যরা কত টাকা করে পাবে জানেন?
বিশ্বজয়ের পরেই রেকর্ড আর্থিক পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের, সূর্যরা কত টাকা করে পাবে জানেন?
Shivam Dube: বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget