এক্সপ্লোর

কাজে লাগল না ম্যাথুজের শতরান, শ্রীলঙ্কাকে ১৪১ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

মোহালি: ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জন্য হেরে গিয়েছিল ভারত। আজ মোহালিতে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৪১ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন এই সিরিজের অধিনায়ক রোহিত শর্মা। তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তৃতীয় দ্বিশতরান করেন। ১৫৩  বলে ২০৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ১২টি ওভার বাউন্ডারি। অধিনায়ক হিসেবে রোহিতের এটি প্রথম দ্বিশতরান। তাঁর পাশাপাশি বড় রান করেন শিখর ধবন (৬৮) ও শ্রেয়াস আয়ার (৮৮)। এই তিনজনের ব্যাটিং তাণ্ডবে ধরাশায়ী হয় শ্রীলঙ্কার বোলিং লাইন-আপ। ভারত ৪ উইকেটে ৩৯২ রান করে। জবাবে ৮ উইকেটে ২৫১ রান করে শ্রীলঙ্কা। একা লড়াই করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি ১১১ রানে অপরাজিত থাকেন। এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা দারুণ করেন দুই ওপেনার রোহিত ও ধবন। তাঁদের জুটিতে যোগ হয় ১১৫ রান। এরপর শ্রেয়াসকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান রোহিত। মহেন্দ্র সিংহ ধোনি (৭) ও হার্দিক পাণ্ড্য (৮) অবশ্য আজ রান পাননি। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ম্যাথুজ কোনও সঙ্গী পাননি। ফলে ভারতের রানের ধারেকাছেও পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা। যুজবেন্দ্র চাহল ৬০ রান দিয়ে তিনটি, জসপ্রীত বুমরাহ ৪৩ রানে দু’টি এবং ভুবনেশ্বর কুমার, পাণ্ড্য ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন। রবিবার বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় ম্যাচ।

সেরা শিরোনাম

Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

ভিডিও

Baruipur News: বারুইপুরে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা
Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget