এক্সপ্লোর

৫২ বছরের খরা দূর করার লক্ষ্য নিয়ে ওয়েলিংটনে প্রথম টেস্টে নামবেন কোহলিরা

সাম্প্রতিক ফর্মও রয়েছে ভারতের পক্ষে। শেষ ৫টি টেস্টের সবকটিই জিতেছেন কোহলিরা। হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। নিউজিল্যান্ড নিজেদের শেষ ৫টি টেস্টের মধ্যে তিনটি হেরেছে।

ওয়েলিংটন: ফেব্রুয়ারি ১৯৬৮। মনসুর আলি খান পটৌডির নেতৃত্বে ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। সেটাই ছিল এই মাঠে ভারতীয় দলের শেষ টেস্ট জয়। মাঝে কেটে গিয়েছে ৫২ বছর। এই মাঠে আরও ৬টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। কিন্তু কোনওবারই জিততে পারেনি। ৪টি ম্য়াচ হেরেছে। দুটি ড্র করেছে। ওয়েলিংটনে ৫২ বছরের খরা কাটাতে নামছে বিরাট কোহলির ভারত। এমনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের রেকর্ড ঈর্ষণীয়। কিউয়িদের বিরুদ্ধে ৫৭টি টেস্টের মধ্যে ২১টি জিতেছে ভারত। হার মাত্র ১০টিতে। ২৬টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও রয়েছে ভারতের পক্ষে। শেষ ৫টি টেস্টের সবকটিই জিতেছেন কোহলিরা। হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। নিউজিল্যান্ড নিজেদের শেষ ৫টি টেস্টের মধ্যে তিনটি হেরেছে। তিনটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের সাম্প্রতিক রেকর্ড ভাল। শেষ ৫টি টেস্টের মধ্যে তিনটি জিতেছে ভারত। একটি ড্র। একবার হেরেছে। ২০১৪ সালে এই মাঠে ভারতের বিরুদ্ধে ৬৮০/৮ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করেছিল নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে ভারত এখনও পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে ৫টি। জয়ের শতকরা হার মাত্র ২১.৭৪ শতাংশ। যেখানে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলিয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৫৩.৮৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ৪০ শতাংশ, ইংল্যান্ডের জয়ের হার ৩৫.২৯ শতাংশ, পাকিস্তানের ৩২.২৬ শতাংশ। সেদিক থেকে পিছিয়ে ভারত। কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট চোট সারিয়ে ফিরছেন। তবে বিরাটদের পথে কাঁটা হতে পারেন নিল ওয়াগনারও। দুরন্ত ছন্দে আছেন। চলতি মরসুমে বাঁহাতি পেসার ৫ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন। চলতি মরসুমে বোলারদের মধ্যে তিনিই শীর্ষে। ভারতের বিরুদ্ধে এখনও দুটি টেস্টে ১১ উইকেট নিয়েছেন নিল। তবে বিরাটকে ভরসা দেবে ওয়েলিংটনের কিউরেটরের পূর্বাভাস। যিনি বলেছেন, উইকেটে রান রয়েছে। ধৈর্য দেখালে বড় স্কোর সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget