এক্সপ্লোর

ICC Women's Cricketer 2021: আইসিসির ২০২১ বর্ষসেরা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা

ICC Women's Cricketer 2021: এই মহিলা ভারতীয় দলের ওপেনার আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি প্লেয়ারের তালিকাতেও ছিলেন। কিন্তু নমিনেশন থাকলেও সেই ট্রফি জিততে পারেননি তিনি।

মুম্বই: আইসিসির ২০২১ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার এলিসা পেরির পর দ্বিতীয় একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার সম্মান দ্বিতীয়বার পেলেন মন্ধানা। এই মহিলা ভারতীয় দলের ওপেনার আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি প্লেয়ারের তালিকাতেও ছিলেন। কিন্তু নমিনেশন থাকলেও সেই ট্রফি জিততে পারেননি তিনি। তবে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন মন্ধানা। 

ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার স্মৃতি। ২০২১ সালে ভারতের মহিলা ক্রিকেটের প্রথম গোলাপি বলের ক্রিকেটে একমাত্র শতরানকারী ছিলেন স্মৃতি। গত বছর ২২ ম্যাচে ৮৫৫ রান করেছেন ৩৮.৮৬ গড়ে। এর আগে ২০১৮ সালে আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার ও আইসিসি ওমেন্স ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। স্মৃতিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, রান তাড়া করতে নেমে টানা ১০টি হাফসেঞ্চুরি রয়েছে যাঁর। এই রেকর্ড মহিলা ক্রিকেটে তো নয়ই, এমনকী পুরুষদের ক্রিকেটেও কারও নেই।

স্মৃতি মান্ধানা ছাড়াও ইংল্যান্ডের ট্যামি বেমাউন্ট (Tammy Beamount), ন্যাট স্কিভার (Nat Sciver) ও আয়ারল্যান্ডের গ্যাবি লিউইস (Gaby Lewis) এই তিন ক্রিকেটার রয়েছেন টি২০-র ফর্মাটে আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌড়ে।

কুড়ির ফর্ম্যাটে বছরটা মোটেই ভাল যায়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ন'টি ম্যাচে খেলে মাত্র দুটিতেই এসেছে জয়। তবে তার মাঝেও স্মৃতির পারফরম্যান্স থেকেছে উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াই হোক বা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান, কার্যত গোটা বছর উজ্জ্বল থেকেছে স্মৃতির ব্যাট।

এদিকে, ২০২১ -এ দুরন্ত ছন্দে ছিলেন আয়ারল্যান্ডের ব্যাটার গ্যাবি লিউইস। আর টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের মহিলা দলের দুরন্ত বছর কাটার অন্যতম বড় কারণ ট্যামি বেমাউন্ট ও ন্যাট স্কিভারের ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স।

আরো পড়ুন: লড়েও পারলেন না জেতাতে, মাঠেই কেঁদে ফেললেন চাহার

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget