এক্সপ্লোর

Ind vs SL, 3 ODI: কাল তৃতীয় ওয়ান ডে, ভারতীয় একাদশে ঢুকতে পারেন সঞ্জু স্যামসন ও রাহুল চাহার

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ মুঠোয় করে নিয়েছে শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় দল। কাল তৃতীয় ম্যাচ তাই নিয়মরক্ষার হয়ে গিয়েছে। শুক্রবারের ম্যাচে দলে কিছু বদল আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট।

কলম্বো: প্রথম দুটো ওয়ান ডে ম্যাচেই জয় এসেছে। ওয়ান ডে সিরিজও মুঠোয় করে নিয়েছে শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় দল। কাল তৃতীয় ম্যাচ তাই সেই অর্থে নিয়মরক্ষার হয়ে গিয়েছে। তাই শুক্রবারের ম্যাচে দলে কিছু বদল আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এই সিরিজে তরুণদের নিয়েই খেলতে নেমেছিল ভারতীয় দল। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। আর তাতেই কেল্লাফতে। লঙ্কা বধ সম্পূর্ণ হয়েছে সিরিজে। এবার শুধু হোয়াইটওয়াশের পালা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামীকাল তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগের ২ ম্যাচে যারা যারা সুযোগ পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেছেন। কিন্তু এবার যারা সিরিজে সুযোগ পাননি এখনও, তাঁদের সুযোগ দেওয়ার ভাবনা চিন্তা করছেন দ্রাবিড়-ধবন জুটি। সেই মতো তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে দেখা যেতে পারে সঞ্জু স্যামসন ও রাহুল চাহারকে। ২ জনের কেউই এখনও চলতি সফরে মাঠে নামার সুযোগ পাননি। কিন্তু শুক্রবার তাঁরা হয়ত মাঠে নামতে চলেছেন। সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে বসতে হবে মণীশ পাণ্ডে ও যুজবেন্দ্র চাহালকে। সঞ্জু স্যামসন প্রথম ওয়ান ডেতে খেলতেন, কিন্তু শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে যান তিনি। শুক্রবার যদি স্যামসন মাঠে নামেন, তবে তাঁর ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে। এর আগে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে স্যামসনের। চলতি সিরিজে ওয়ান ডেতে ভারতীয় দলের আরও ২ তারকা সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের অভিষেক হয়। 

প্রথম ওয়ান ডে ম্যাচে একপেশে লড়াইয়ে জিতলেও দ্বিতীয় ম্যাচে দীপক চাহারের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপর নির্ভর করে রূদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে একটা সময় ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ১৯৩। সেখান থেকেই ভুবনেশ্বর কুমারের সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন দীপক চাহার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে সীমিত ওভারের এই সিরিজ পাখির চোখ করেছে ভারতীয় দল। সিনিয়ররা যখন ইংল্যান্ডে টেস্টের মহড়ায় ব্যস্ত, তখন জুনিয়ররা শ্রীলঙ্কায় দুর্দান্ত জয় ছিনিয়ে আনছেন।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget