এক্সপ্লোর

Indian Football Team: ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করছেন সুনীলরা

Hero Intercontinental Cup 2023: আরও ২ দেশ ভানুয়াতু ও লেবানন অংশ নেবে এই প্রতিযোগিতায়। লেবানন-ও এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে ভানুয়াতুর বিরুদ্ধে ১২ জুন, সন্ধ্যায় সাড়ে সাতটায়।

নয়াদিল্লি: আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতীয় দলের প্রথম প্রতিপক্ষ মঙ্গোলিয়া। ৯ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে ইন্টায়ারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করবে ভারত। কাতারে আগামী বছর যে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত, তারই প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

আরও দুটি দেশ ভানুয়াতু ও লেবানন অংশ নেবে এই প্রতিযোগিতায়। লেবানন-ও এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে ভানুয়াতুর বিরুদ্ধে ১২ জুন, সন্ধ্যায় সাড়ে সাতটায়। তাদের শেষ ম্যাচ লেবাননের বিরুদ্ধে, ১৫ জুন সন্ধ্যায়। সেরা দু’টি দল ১৮ জুন সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে।ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১০১-এ। লেবানন রয়েছে ৯৯-এ। ভানুয়াতু ১৬৪ ও মঙ্গোলিয়া ১৮৩।

এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় দল উড়ে যাবে বেঙ্গালুরুতে। সেখানে ২১ জুন থেকে ৩ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে তারা। ১৫ মে থেকে এই দুই টুর্নামেন্টের প্রস্তুতি শিবির শুরু হবে ভুবনেশ্বরে।

ইন্টারকন্টিনেন্টাল কাপের ক্রীড়াসূচি৯ জুন ২০২৩- লেবানন বনাম ভানুয়াতু (বিকেল ৪.৩০), ভারত বনাম মঙ্গোলিয়া (সন্ধ্যা ৭.৩০); ১২ জুন- মঙ্গোলিয়া বনাম লেবানন (৪.৩০), ভানুয়াতু বনাম ভারত (৭.৩০); ১৫ জুন- ভানুয়াতু বনাম মঙ্গোলিয়া (৪.৩০), ভারত বনাম লেবানন (৭.৩০); ১৮ জুন- ফাইনাল (৭.৩০)।

এশিয়ান কাপে বি গ্রুপে ভারত

আগামী এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ভারত রয়েছে গ্রুপ বি-তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। বৃহস্পতিবার বিকেলে দোহায় যে গ্রুপবিন্যাস অনুষ্ঠান হল, তাতে ভারতের গ্রুপ বিন্যাস এমনই হয়েছে।

আগামী বছর ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি কাতারে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ। এশিয়ার সবচেয়ে বড় আন্তর্দেশীয় এই প্রতিযোগিতার মূলপর্বে ভারত এই প্রথম পরপর দু’বার অংশ নিতে চলেছে। গতবার অল্পের জন্য নক আউট পর্বে যেতে না পারা ভারত এ বার সেই গণ্ডী পেরবে, এমনই আশা দেশের ফুটবলপ্রেমীদের। তবে এই কঠিন কাজে সাফল্য পেতে গেলে তাদের গ্রুপ পর্বে ভাল পারফরম্যান্স দেখাতে হবে।

ফিফা ক্রমতালিকায় বর্তমানে ভারত যেখানে রয়েছে ১০১ নম্বরে, সেখানে তাদের গ্রুপে থাকা সিরিয়া ৯০, উজবেকিস্তান ৭৪ ও অস্ট্রেলিয়া রয়েছে ২৯ নম্বরে। অর্থাৎ ভারতের কাজটা খুব একটা সোজা হবে না। তবে ভারতীয় ফুটবলাররা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারলে অসাধ্য সাধন করা সম্ভব। হিরো আইএসএলে যে মানের ফুটবল তারা খেলে, সে রকম মানের পারফরম্যান্স দেখাতে পারলে ইতিহাস গড়া সম্ভব হয়ে উঠতে পারে তাদের পক্ষে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget