এক্সপ্লোর

IND vs ENG, Chepauk Test: কাল থেকে শুরু প্রথম টেস্ট, খেলবেন পন্থ, জানিয়ে দিলেন বিরাট

India vs England, Test series: অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে আসার পর এবার ঘরের মাঠেও সাফল্যের লক্ষ্যে ভারত।

চেন্নাই: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মৌতাত নিয়েই এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পরেই দেশে ফিরে এলেও, কোনও অঘটন ছাড়া এবার ঘরের মাঠে পুরো সিরিজের জন্যই থাকছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চোট সারিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা। ফলে নিঃসন্দেহে ভারতীয় দলের শক্তি বেড়েছে। বিশেষ করে ইশান্ত ও অশ্বিন দলে ফেরায় বোলিং বিভাগ অনেক বেশি শক্তিশালী হয়েছে। কাল থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগের দিন বিরাট জানিয়ে দিলেন, উইকেটকিপার হিসেবে খেলবেন ঋষভ পন্থ। ফলে মাঠের বাইরেই বসে থাকতে হচ্ছে বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে। অস্ট্রেলিয়ায় অসামান্য পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পন্থ। সিডনি ও ব্রিসবেন টেস্টে তাঁর অসাধারণ ইনিংস ভারতীয় দলকে সিরিজ জিততে সাহায্য করেছে। এর আগে একাধিকবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় এই বাঁ হাতি ব্যাটসম্যানকে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন। শেষ টেস্টে তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফলে এই তরুণ ক্রিকেটারকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। সেটাই আজ স্পষ্ট করে দিয়েছেন বিরাট। ভারতীয় দল যেমন অস্ট্রেলিয়া থেকে ২-১ ফলে টেস্ট সিরিজ জিতে এসেছে, ইংল্যান্ড তেমনই শ্রীলঙ্কার মাটি থেকে ২-০ ফলে সিরিজ জিতে ভারতের মাটিতে পা রেখেছে। দু’দলই দারুণ ফর্মে আছে। ফলে টেস্ট সিরিজে উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, সেটা এই সিরিজের ফলের উপর নির্ভর করছে। ভারতীয় দল এখন এক নম্বরে থাকলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে এই সিরিজ ২-০ বা ৩-১ ব্যবধানে জিততেই হবে। অন্যদিকে, চার নম্বরে থাকলেও, ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার ক্ষীণ আশা আছে। সেক্ষেত্রে তাদের ৪-০, ৩-০ বা ৩-১ ব্যবধানে জিততে হবে। দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ফলে এই সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ইংল্যান্ড মোটেই সহজ প্রতিপক্ষ নয়। গত ১৫ বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব রয়েছে একমাত্র ইংরেজদেরই। ফলে ভারতীয় দলের লড়াই কঠিন হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget